Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, সেপ্টে. 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হাইকোর্টে নতুন ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
    আইন আদালত

    হাইকোর্টে নতুন ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ

    মনিরুজ্জামানআগস্ট 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন করে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। গতকাল সোমবার  আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    এই নিয়োগের ফলে হাইকোর্ট বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল ১১৩ জনে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ অনুচ্ছেদের অধীনে এ নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের তারিখ থেকে তারা পরবর্তী দুই বছর দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্তদের মধ্যে আছেন—চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা এবং জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব মুরাদ-এ-মাওলা সোহেল।

    সুপ্রিম কোর্টের আইনজীবীদের মধ্যে নিয়োগ পেয়েছেন মো. আনোয়ারুল ইসলাম শাহীন, রাজিউদ্দিন আহমেদ, ফয়সল হাসান আরিফ, ফাতেমা আনোয়ার, আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, মো. আসিফ হাসান, মো. জিয়াউল হক ও উর্মি রহমান। অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর, মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান, রেজাউল করিম, মাহমুদ হাসান, এ. এফ. এম সাইফুল করিম ও এস. এম. সাইফুল ইসলামকে অতিরিক্ত বিচারপতি করা হয়েছে।

    অধস্তন বিচার বিভাগ থেকে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম একমাত্র নারী বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া সুপ্রিম কোর্টের নারী আইনজীবী ফাতেমা আনোয়ার ও উর্মি রহমানও নিয়োগপ্রাপ্তদের তালিকায় আছেন। প্রশাসনিক কাঠামো থেকে নিয়োগ পেয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, যুগ্ম সচিব এসএম সাইফুল ইসলাম এবং সলিসিটর শাখার প্রধান মো. রফিজুল ইসলাম।

    সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. মুয়াজ্জেম হোসেন সাংবাদিকদের জানান, প্রথমবারের মতো সুপ্রিম কোর্ট বিচারপতি নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর অধীনে হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়া হলো। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) প্রধান বিচারপতি নতুন নিয়োগপ্রাপ্তদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্ট সূত্র জানায়, মামলার জট কমানো এবং বিচারব্যবস্থাকে আরো শক্তিশালী করতে সাম্প্রতিক সময়ে এটিই হাইকোর্ট বিভাগে একসঙ্গে সর্বাধিক নিয়োগ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    এস আলমের নামে থাকা ইসলামী ব্যাংকের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

    সেপ্টেম্বর 4, 2026
    আইন আদালত

    সরকারের বিরুদ্ধে ১ লাখ ৩৫ হাজার মামলা, আইনি লড়াইয়ে বছরে ব্যয় হাজার কোটি টাকা

    সেপ্টেম্বর 4, 2026
    মতামত

    মেধাপাচার শুধু দেশ ছাড়ার গল্প নয়

    সেপ্টেম্বর 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.