Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, সেপ্টে. 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আবু সাঈদ হত্যায় ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
    আইন আদালত

    আবু সাঈদ হত্যায় ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

    মনিরুজ্জামানUpdated:আগস্ট 28, 2025আগস্ট 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জুলাই গণঅভ্যুত্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ। এই মামলায় আসামি করা হয়েছে বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ জনকে।

    আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্যগ্রহণ শুরু হবে। চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই কার্যক্রম পরিচালনা করবেন। এর আগে, গতকাল বুধবার মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সূচনা বক্তব্য উপস্থাপন করেন। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ান ও তারেক আবদুল্লাহসহ অন্যরা। এ সময় আসামিপক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।

    আজ বৃহস্পতিবার সকালে ছয় আসামিকে কারাগার থেকে প্রিজনভ্যানে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন— এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। এর আগে, ৬ আগস্ট ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেন। তবে এ মামলার ২৪ আসামি এখনও পলাতক। তাদের পক্ষে সরকারি খরচে গত ২২ জুলাই চারজন আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল।

    ৩০ জুলাই পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। তাদের মধ্যে পাঁচ আসামির পক্ষে লড়েন আইনজীবী সুজাত মিয়া। নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের পক্ষে ছিলেন মামুনুর রশীদ। এছাড়া শুনানিতে অংশ নেন আইনজীবী ইশরাত জাহান ও শহিদুল ইসলাম। ২৯ জুলাই তিন আসামির শুনানি হয়। শরিফুল ইসলামের পক্ষে দাঁড়ান আইনজীবী আমিনুল গণি টিটো। কনস্টেবল সুজনের পক্ষে ছিলেন আইনজীবী আজিজুর রহমান দুলু আর ইমরানের হয়ে লড়েন সালাহউদ্দিন রিগ্যান।

    ২৮ জুলাই প্রসিকিউশন ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে। ওই দিন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মামলার সুনির্দিষ্ট অভিযোগ বিস্তারিতভাবে তুলে ধরেন। এর আগে, ৩০ জুন আদালত আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। আর ২৪ জুন তদন্ত সংস্থা আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এই মামলায় মোট সাক্ষীর সংখ্যা ৬২ জন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    এস আলমের নামে থাকা ইসলামী ব্যাংকের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

    সেপ্টেম্বর 4, 2026
    আইন আদালত

    সরকারের বিরুদ্ধে ১ লাখ ৩৫ হাজার মামলা, আইনি লড়াইয়ে বছরে ব্যয় হাজার কোটি টাকা

    সেপ্টেম্বর 4, 2026
    অপরাধ

    ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী সপ্তাহে

    সেপ্টেম্বর 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.