Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হাটহাজারী মাদ্রাসা শিক্ষার্থী ও সুন্নি সমর্থকদের সহিংসতা নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি
    আইন আদালত

    হাটহাজারী মাদ্রাসা শিক্ষার্থী ও সুন্নি সমর্থকদের সহিংসতা নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষার্থী ও সুন্নি অনুসারীদের মধ্যে সংঘর্ষে অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। গত শুক্রবার  রাত সাড়ে ৮টার দিকে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

    অভিযোগ রয়েছে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশনে জুলুস র‍্যালি থেকে ফেরার পথে সুন্নি অনুসারীদের কয়েকটি বাসে হামলা চালিয়ে ভাঙচুর করে মাদ্রাসার শিক্ষার্থীরা। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পালাশ জানান, রাত সাড়ে ১০টা পর্যন্ত দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

    হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তপন কান্তি জানান, রাত সাড়ে ১১টা পর্যন্ত ৮০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অস্থিরতা ঠেকাতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন গত শুত্রবার ১০টা থেকে গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ৩টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। আদেশ অনুযায়ী, হাটহাজারীর মীরেরহাট থেকে ইলেভেন মাইল সাবস্টেশন পর্যন্ত এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত এলাকায় পাঁচজনের বেশি মানুষের সমাবেশ, মিছিল বা শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র বহনও নিষিদ্ধ।

    এর আগে দিনেই, সহিংসতার সূত্রপাত ঘটানো ফেসবুক পোস্টের অভিযোগে ফটিকছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরিয়ান ইব্রাহিমকে আটক করে পুলিশ। অভিযোগ রয়েছে, তিনি জশনে জুলুসে যোগ দিতে যাওয়ার পথে হাটহাজারী মাদ্রাসা মসজিদের সামনে অশ্লীল ভঙ্গির ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

    ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট অভিযোগ করেছে, হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা জশনে জুলুস চলাকালে তাদের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এক যৌথ বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান আল্লামা এমএ মতিন ও মহাসচিব আল্লামা এসইউএম আব্দুস সামাদ হামলাকারীদের ‘উগ্র জঙ্গি’ আখ্যা দেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের মুসলমানরা যখন ১৫০০তম মিলাদুন্নবী পালন করছে, তখন একদল উগ্রপন্থী হাটহাজারীতে হামলা চালিয়েছে। এমনকি হামলাকারীরা গরম পানি ঢেলেও আঘাত করেছে। তারা দাবি করেন, প্রকৃত মুসলমান এ ধরনের নৃশংসতা করতে পারে না। যারা মিলাদুন্নবীর বিরোধিতা করে তারা কেবল অশান্তি ছড়ায়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং ১৪৪ ধারা কার্যকর রয়েছে।

    ১৪৪ ধারা কী?
    দণ্ডবিধি ১৮৯৮ (সিআরপিসি) অনুযায়ী, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে এ ধারা জারি করতে পারেন। এ সময়ে বড় ধরনের জনসমাবেশ, মিছিল বা শোভাযাত্রা নিষিদ্ধ থাকে। আইন ভঙ্গ করলে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    পুলিশ কর্মকর্তাকে খাসকামরায় ডেকে মারধরে বিচারককে শোকজ

    সেপ্টেম্বর 3, 2026
    অপরাধ

    ১৫ বছর ধরে বাড়ানো হয়েছিল চার মাসের নিরাপত্তা আদেশ

    সেপ্টেম্বর 3, 2026
    আইন আদালত

    নিলামে বিক্রি হওয়া স্থাবর সম্পত্তিতে ১৫ শতাংশ ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট

    সেপ্টেম্বর 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.