Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশ ও ফিলিস্তিন গণমুখী বিচার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা
    আইন আদালত

    বাংলাদেশ ও ফিলিস্তিন গণমুখী বিচার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ সফররত ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ আল-হাব্বাশের সম্মানে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নৈশভোজের আয়োজন করেছেন।

    গতকাল হেয়ার রোডের প্রধান বিচারপতির সরকারি বাসভবনে নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি ফারাহ মাহবুব, ফিলিস্তিনের প্রধান বিচারপতির সফরসঙ্গী হামজা ডানা ও সুহাইব সারহান, নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান, ডেপুটি হেড অব মিশন জিয়াদ হামাদ এবং মিশনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা। এছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিভাগের পরিচালক মোস্তফা জামিল খানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

    নৈশভোজে দুই দেশের প্রধান বিচারপতির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের সাধারণ জনগণের মৌলিক মানবাধিকার এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের জনগণ সবসময় সহমর্মী ও সংহতিশীল। তিনি বাংলাদেশের সঙ্গে ফিলিস্তিনের দীর্ঘদিনের সুদৃঢ় কূটনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরেন।

    অনুষ্ঠানে ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ আল-হাব্বাশ বাংলাদেশের বিচার বিভাগের সংস্কার রোডম্যাপ ও গণমুখী বিচার ব্যবস্থা গড়ে তোলার অগ্রগতি সম্পর্কে সকলকে অবহিত করেন। তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ মানুষের মধ্যে বিচার বিভাগের আস্থা পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রমের বিষয়ে আলোচনা করেন।

    ফিলিস্তিনের প্রধান বিচারপতি বাংলাদেশে গণমুখী ও মানবিক বিচারব্যবস্থা গড়ে তোলার প্রধান বিচারপতির প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি ফিলিস্তিনের সাধারণ মানুষের কল্যাণে ত্রাণ সরবরাহ সহজতর করা এবং দখলদার বাহিনীর প্রত্যাহারের বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এছাড়া গাজা উপত্যকায় সর্বাত্মক যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং কার্যকর রাজনৈতিক সমাধান নিশ্চিত করার জন্য ফিলিস্তিন সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান।

    তিনি বাংলাদেশের প্রধান বিচারপতিকে জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিউইয়র্কে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এতে ফিলিস্তিনের আন্তর্জাতিক বৈধতা, জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন এবং দুটি স্বাধীন রাষ্ট্রের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। ফিলিস্তিন সরকার এই লক্ষ্য অর্জনে বাংলাদেশের জনগণের অব্যাহত সমর্থন প্রত্যাশা করছে।

    এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে ফিলিস্তিনের প্রধান বিচারপতির সফরসঙ্গী এবং ইনফরমেশন সিস্টেম ইউনিটের পরিচালক সুহাইব সারহান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কর্মকর্তাদের জন্য একটি কর্মশালা পরিচালনা করবেন। এতে ফিলিস্তিনের বিচার বিভাগের ডিজিটালাইজেশন প্রক্রিয়া এবং পূর্ণ ডিজিটাইজড বিচার ব্যবস্থার কার্যকারিতা তুলে ধরা হবে। এর মাধ্যমে উভয় দেশের বিচার বিভাগে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় নতুন মাত্রা পাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ১৫ বছর ধরে বাড়ানো হয়েছিল চার মাসের নিরাপত্তা আদেশ

    সেপ্টেম্বর 3, 2026
    আইন আদালত

    নিলামে বিক্রি হওয়া স্থাবর সম্পত্তিতে ১৫ শতাংশ ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট

    সেপ্টেম্বর 3, 2026
    অপরাধ

    শাপলা চত্বর গণহত্যা: ইনু-লতিফ সিদ্দিকীসহ ১১ আসামি ট্রাইব্যুনালে

    সেপ্টেম্বর 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.