Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ফ্ল্যাট কেলেঙ্কারিতে সচিব পদের ১২ কর্মকর্তাকে দুদকে তলব
    আইন আদালত

    ফ্ল্যাট কেলেঙ্কারিতে সচিব পদের ১২ কর্মকর্তাকে দুদকে তলব

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ধানমন্ডির ৬/১ ঠিকানায় ফ্ল্যাট বরাদ্দ সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে দুদক সাবেক দুই কমিশনার ও সচিব পদমর্যাদার ১২ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। আজ দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযোগের অনুসন্ধান দলের রুটিন কাজের অংশ হিসেবে এই জিজ্ঞাসাবাদ নেওয়া হচ্ছে।

    তলবকৃতদের মধ্যে সাবেক কমিশনার মোজাম্মেল হক খান, সাবেক কমিশনার জহরুল হক, সাবেক সচিব মো. ইউনুসুর রহমান ও সাবেক সচিব এম এ কাদেরকে ১৭ সেপ্টেম্বর ডাকা হয়েছে। আইডিআরএর সাবেক চেয়ারম্যান ড. এম আসলাম আলম, সাবেক সচিব আকতারী মমতাজ, সাবেক সচিব মো. সিরাজুল হক খানকে ১৮ সেপ্টেম্বর তলব করা হয়েছে।

    অন্যদিকে সাবেক রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, সাবেক সচিব মো. আনিছুর রহমান ও সাবেক সিনিয়র সচিব এস এম গোলাম ফারুককে ২১ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

    দুদক সূত্রে জানা গেছে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ‘গৃহায়ন ধানমন্ডি (১ম পর্যায়)’ প্রকল্পের আওতায় উচ্চমূল্যের ফ্ল্যাট বরাদ্দের অভিযোগ আছে। প্রকল্প অনুযায়ী ধানমন্ডির ৬৩ নম্বর প্লটে নির্মিত ১৪ তলা ভবনের ১৮টি ফ্ল্যাটের ৬০ শতাংশ সরকারি এবং ৪০ শতাংশ বেসরকারি কোটায় বরাদ্দ হওয়ার কথা ছিল। অভিযোগ রয়েছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচনী অনিয়মে জড়িত সচিব পদমর্যাদার এই ১২ কর্মকর্তাকে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে।

    গত ৫ মে একটি বেসরকারি টিভি চ্যানেল অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করলে দুদক বিষয়টি অনুসন্ধানে নামে। ১২ মে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে অনিয়মের সত্যতা পাওয়ার তথ্য জানিয়েছে সংস্থা। প্রতিবেদনে বলা হয়েছে, ধানমন্ডি-৬ এর ৬৩ নম্বর প্লট মূলত সরকারি খাস জমি। বাজারমূল্য অত্যন্ত বেশি। অভিযোগ আছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জমি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয় এবং সেখানে ১৪ তলা ভবন নির্মাণ করা হয়।

    ভবনটিতে দুটি ডুপ্লেক্স ফ্ল্যাট এবং নিচতলাসহ দুই তলা গাড়ি পার্কিং রয়েছে। ডুপ্লেক্স দুটি বরাদ্দ পেয়েছেন দুদকের সাবেক কমিশনার মোজাম্মেল হক খান ও জহরুল হক। বাকি ১০টি ফ্ল্যাট অন্যান্য সচিব পর্যায়ের কর্মকর্তাদের নামে বরাদ্দ হয়। জুলাই মাসের শুরুতে এ বিষয়ে দুদক অনুসন্ধান শুরু করে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ১৫ বছর ধরে বাড়ানো হয়েছিল চার মাসের নিরাপত্তা আদেশ

    সেপ্টেম্বর 3, 2026
    আইন আদালত

    নিলামে বিক্রি হওয়া স্থাবর সম্পত্তিতে ১৫ শতাংশ ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট

    সেপ্টেম্বর 3, 2026
    অপরাধ

    শাপলা চত্বর গণহত্যা: ইনু-লতিফ সিদ্দিকীসহ ১১ আসামি ট্রাইব্যুনালে

    সেপ্টেম্বর 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.