Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, সেপ্টে. 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এক বছরে ৩০৭২ জন বিচারপ্রার্থী পেলেন সুপ্রিম কোর্টের আইনি সেবা
    আইন আদালত

    এক বছরে ৩০৭২ জন বিচারপ্রার্থী পেলেন সুপ্রিম কোর্টের আইনি সেবা

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সুপ্রীম কোর্ট হেল্পলাইনে গত এক বছরে সারা দেশ থেকে ৩ হাজার ৭২ জন বিচারপ্রার্থী আইনি সেবা নিয়েছেন। গতকাল সোমবার  সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

    তিনি জানান, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমদের নির্দেশে গত বছরের সেপ্টেম্বর মাসে হেল্পলাইন চালু করা হয়। হেল্পলাইনের সঙ্গে হোয়াটসঅ্যাপ, অনলাইন অ্যাপ ও ইমেইল সার্ভিসও যুক্ত করা হয়। চালুর পর থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য এবং অভিযোগ দাখিল বিষয়ে মোট ৩০৭২টি কল গ্রহণ করা হয়েছে।

    • আইনি পরামর্শ: ১৬৬৮টি
    • মামলার তথ্য: ১১৫৭টি
    • অভিযোগ: ৬১টি (সুপ্রিম কোর্টের এখতিয়ার বহির্ভূত, পরামর্শ প্রদান করা হয়েছে)

    গত আট মাসে বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি ও অসদাচরণ নিয়ে মোট ১৮৬টি অভিযোগ এসেছে। এর মধ্যে বিলম্ব সংক্রান্ত অভিযোগ ছিল ৯৬টি। এসবের সমাধান নিশ্চিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে। বাকি ৯০টি অভিযোগের মধ্যে রয়েছে:

    • হাইকোর্ট বিভাগের বিচারকের বিরুদ্ধে: ৫টি
    • জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে: ৩২টি
    • আপিল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে: ১টি
    • হাইকোর্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে: ৬টি
    • জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে: ৩৭টি
    • আইনজীবীদের বিরুদ্ধে: ৯টি

    এসব অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মো. শফিকুল ইসলাম আরও জানান, সুপ্রিম কোর্ট হেল্পলাইন সাধারণ মানুষের আইনি সেবা প্রাপ্তিতে সমস্যা দূরীকরণে কার্যকর ভূমিকা পালন করছে। হেল্পলাইন সপ্তাহে ৫ দিন (রোববার থেকে বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

    সেপ্টেম্বর 1, 2026
    আইন আদালত

    প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে কঠোর নিয়ন্ত্রণ চেয়ে আইনি নোটিশ

    সেপ্টেম্বর 1, 2026
    বিশেষ বিশ্লেষণ

    পুলিশ গ্রেপ্তার করলে প্রথম ২৪ ঘণ্টায় করণীয় কি?

    সেপ্টেম্বর 1, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.