Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, সেপ্টে. 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২৫ কোটি টাকা রাজস্ব ফাঁকিতে অতিরিক্ত সচিবসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
    আইন আদালত

    ২৫ কোটি টাকা রাজস্ব ফাঁকিতে অতিরিক্ত সচিবসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলালসহ ছয়জনের বিরুদ্ধে এলইডি বিলবোর্ড স্থাপন সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের ২৫ কোটি ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    আজ মঙ্গলবার  দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার উপপরিচালক মো. আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আসামিরা হলেন:

    • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলাল
    • চাকরিচ্যুত সাবেক উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার
    • টিসিএল অপটোইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতার হামিদ খান
    • বেস্টওয়ানের মালিক মোসা. মমতাজ বেগম
    • বৈশাখী ট্রেডার্সের মালিক মো. গাফ্ফার ইলাহী
    • জি-টেকের মালিক সুলতানা দিল আফরোজা

    সূত্রের খবর অনুযায়ী, ঢাকা সিটি করপোরেশনের নিজস্ব জমি বা ভবন এবং সিটি করপোরেশন এলাকায় সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জমি বা ভবনে বছরের ভিত্তিতে অনুমোদন বা নবায়নযোগ্য এলইডি বিজ্ঞাপন ফলকের ক্ষেত্রে প্রতি বর্গফুট ২০ হাজার টাকার রেট নির্ধারিত ছিল।

    তবে আসামিরা কৌশলে মাত্র ৮০০ টাকা দেখিয়ে সরকারের বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতি করেছেন। দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে, এই অনিয়মের মাধ্যমে ২৫ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকার রাজস্ব ফাঁকি ঘটেছে। যাদের নামে সম্পদ বিবরণীর আদেশ দেওয়া হয়েছে, তারা হলেন:

    • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপ-কর কর্মকর্তা দেওয়ান আলীম আল রাজী
    • সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান
    • রাজস্ব কর্মকর্তা মো. নাসির উদ্দিন
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

    সেপ্টেম্বর 1, 2026
    আইন আদালত

    প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে কঠোর নিয়ন্ত্রণ চেয়ে আইনি নোটিশ

    সেপ্টেম্বর 1, 2026
    বিশেষ বিশ্লেষণ

    পুলিশ গ্রেপ্তার করলে প্রথম ২৪ ঘণ্টায় করণীয় কি?

    সেপ্টেম্বর 1, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.