Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, সেপ্টে. 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মামলাকে ফাঁদ হিসেবে ব্যবহার করা হচ্ছে রেলওয়ের পূর্বাঞ্চল
    আইন আদালত

    মামলাকে ফাঁদ হিসেবে ব্যবহার করা হচ্ছে রেলওয়ের পূর্বাঞ্চল

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 21, 2025সেপ্টেম্বর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল চট্টগ্রাম স্টেশনের সামনে রয়েছে ১২ হাজার বর্গফুটের কার পার্কিং। যাত্রীদের কার পার্কিং করার শর্ত অনুযায়ী এটি ইজারা দেওয়া হয়। পার্কিংটি ইজারা নিয়েছে এসএ করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান। ইজারার মেয়াদ শেষ হওয়ার পর ২০২৩ সালের শেষের দিকে এই পার্কিং স্পেস নতুন করে ইজারা দেওয়ার উদ্যোগ গ্রহণ করে রেলওয়ে কর্তৃপক্ষ।

    অপরদিকে ইজারা নেওয়া এসএ করপোরেশন নামে প্রতিষ্ঠানটি ইজারার মেয়াদ নতুন করে বৃদ্ধির জন্য আবেদন করে। নিয়ম না থাকায় ওই আবেদনে সাড়া দেননি রেলওয়ের কর্মকর্তারা। ফলে গত বছর উচ্চ আদালতে রিট মামলা দায়ের করে ইজারাদার প্রতিষ্ঠানটি। ওই মামলার কারণে এখনও আটকে আছে নতুন করে টেন্ডার আহ্বানের মাধ্যমে ইজারাদার নিয়োগ।

    রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী প্রশাসনিক কর্মকর্তা (বাণিজ্যিক) মো. মামুন মিয়া গণমাধ্যমকে বলেন, ‘মামলার কারণে রেলওয়ে স্টেশনের কার পার্কিংয়ের ইজারাদার নিয়োগ দেওয়া যাচ্ছে না। মামলা শেষ হলে টেন্ডার আহ্বান করা হবে।’ তিনি আরও বলেন, ‘শুধু কার পার্কিং নয়, মামলার কারণে রেলওয়ের ক্যাটারিং সার্ভিস থেকে শুরু করে অনেক কিছুরই নতুন টেন্ডার আহ্বান করা যাচ্ছে না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে রেলওয়ে।

    অনুসন্ধান নিয়ে দেখা গেছে, বছরের পর বছর ধরে দায়ের হওয়া মামলাগুলোর নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। এমনকি অনেক মামলার বাস্তব কোনও ভিত্তিও নেই। শুধু এসব মামলাকে ‘ফাঁদ’ হিসেবে ব্যবহার করে বছরের পর বছর ঝুলিয়ে রাখা হচ্ছে। এসব মামলা নিষ্পত্তি নিয়ে রেলওয়ে কর্মকর্তাদের তেমন কোনও আগ্রহও দেখা যাচ্ছে না। বছরে ৪০ থেকে ৫০টি মামলা দায়ের হলেও নিষ্পত্তি হচ্ছে মাত্র ৪-৫টি।

    এদিকে, পার্কিং স্পেসের মতো মামলার কারণে ঝুলে আছে রেলওয়ে পূর্বাঞ্চলের আওতাধীন ট্রেনে ক্যাটারিং সার্ভিস (খাবার সরবরাহ) পরিচালনায় নতুন ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া। রেলওয়ে সূত্র জানিয়েছে, ২০২৩ সালে ট্রেনে ক্যাটারিং সার্ভিসের জন্য নতুন করে ঠিকাদার নিয়োগ ও নবায়ন প্রক্রিয়া শুরু করা হয়। এতে ৪৫টি প্রতিষ্ঠান আবেদন ফরম সংগ্রহ করেছিল। এর মধ্যে আবেদন জমা দেয় ৪২টি প্রতিষ্ঠান। তারা প্রত্যেকে রেলওয়ের নিয়ম অনুযায়ী ৫০ হাজার টাকা (অফেরতযোগ্য) অর্থ জমা দিয়েছিল। যাচাই-বাছাই শেষে ৩৭টি প্রতিষ্ঠানকে ক্যাটারিং সার্ভিস পরিচালনার জন্য যোগ্য হিসেবে বিবেচিত করে সংশ্লিষ্ট কমিটি। তবে আবেদনকারীদের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান বাদ পড়ে। ওই পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে একটি হাইকোর্টে রিট মামলা দায়ের করে। মামলাটি এখনও চলমান আছে। মামলা শেষ না হওয়ার কারণে ক্যাটারিং সার্ভিস পরিচালনায় নতুন ঠিকাদার নিয়োগে টেন্ডার আহ্বান করা যাচ্ছে না।

    রেলওয়ে পূর্বাঞ্চলের আইন শাখা সূত্র জানিয়েছে, শুধু রেলওয়ের ক্যাটারিং কিংবা পার্কিং স্পেস নিয়ে মামলা নয়, ভূমি, নিয়োগ জটিলতাসহ নানা কারণে দায়ের হওয়া ১ হাজার ৪৫০টি মামলা পরিচালনা করছে রেলওয়ে পূর্বাঞ্চলের আইন শাখা। সেগুলোর ৮০ শতাংশ মামলাই ভূমি সংক্রান্ত। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৬৫টি, হাইকোর্ট বিভাগে ৫৪০টি, জজ কোর্টে ৭৭০টি, প্রশাসনিক ট্রাইব্যুনালে ৭৫টি মামলা রয়েছে।

    প্রতি মাসে ৮ থেকে ১০টি মামলা দায়ের হলেও নিষ্পতি হচ্ছে মাত্র একটি থেকে দুটি। মামলা কম নিষ্পত্তি হওয়া প্রসঙ্গে রেলওয়ে পূর্বাঞ্চলের আইন কর্মকর্তা মো. আল মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘রেলওয়ে পূর্বাঞ্চল আইন শাখায় জনবল সংকট অনেক বেশি। এখানে ২ জন আইন কর্মকর্তার মধ্যে আমি একজন। ৫টি কোর্ট পরিদর্শকের পদ থাকলেও একজনও কর্মরত নেই। স্টেনো টাইপিস্ট, প্রধান সহকারী, অফিস সহকারীর পদও শূন্য রয়েছে।

    এমনকি যারা মামলা পরিচালনা করবেন, এমন আইনজীবীও রয়েছেন কম। এছাড়াও একটি মামলা পরিচালনা করতে আইনজীবীকে যে পরিমাণ অর্থ দেওয়া হয় তা অতি নগণ্য।’ এই কর্মকর্তা আরও জানান, এখানে মামলার নিষ্পত্তির হার খুবই কম। ১০টি মামলা যদি দায়ের হয়, দেখা যায় ১ টির নিষ্পত্তি হয়েছে। বর্তমানে ১ হাজার ৪৫০টির মতো মামলা রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

    সেপ্টেম্বর 1, 2026
    আইন আদালত

    প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে কঠোর নিয়ন্ত্রণ চেয়ে আইনি নোটিশ

    সেপ্টেম্বর 1, 2026
    বিশেষ বিশ্লেষণ

    পুলিশ গ্রেপ্তার করলে প্রথম ২৪ ঘণ্টায় করণীয় কি?

    সেপ্টেম্বর 1, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.