Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, সেপ্টে. 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জনগণের জানমাল রক্ষায় গুলি চালানোর নির্দেশ দেন হাবিবুর রহমান
    আইন আদালত

    জনগণের জানমাল রক্ষায় গুলি চালানোর নির্দেশ দেন হাবিবুর রহমান

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জনগণের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তাঁর দেওয়া সেই নির্দেশনার একটি অডিও শোনানো হয়েছে। অডিওটি দুবার বাজানো হয়।

    জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলায় আজ ৫০তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মো. কামরুল হাসান। তিনি ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত। জবানবন্দি দেওয়ার শেষ পর্যায়ে কামরুল হাসান ট্রাইব্যুনালে একটি অডিও রেকর্ড জমা দেন। তিনি জানান, সেই অডিওতে সাবেক কমিশনার হাবিবুর রহমান, তিনি নিজে এবং অন্যদের কণ্ঠস্বর রয়েছে।

    সাক্ষ্যে তিনি উল্লেখ করেন, গত বছরের ১৭ জুলাই তাঁর ডিউটি ছিল সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। সকাল সাড়ে ১১টার দিকে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যার সাংকেতিক কল সাইন ছিল “ভিক্টর মাইক ওয়ান”, ছাত্র-জনতার আন্দোলন দমনের জন্য সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দেন। এমনকি চায়নিজ রাইফেল দিয়ে গুলি করারও নির্দেশ দেন। এরপর তিনি ও তাঁর দল ওয়্যারলেস বার্তার মাধ্যমে সংশ্লিষ্ট সব ইউনিটে নির্দেশটি পৌঁছে দেন।

    সাক্ষ্য শেষে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এক সাংবাদিক জানতে চান, অডিও বার্তায় সাবেক কমিশনার বলেছেন জনগণ ও সরকারি সম্পত্তি রক্ষায় হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করতে। বিষয়টি রাষ্ট্রপক্ষ কীভাবে দেখছে? জবাবে প্রসিকিউটর বলেন, “এটা যুক্তিতর্কের বিষয়। গত বছরের ১৭ জুলাই সরকারি ছুটি ছিল। সেদিন কোনো আন্দোলনের কর্মসূচি ছিল না। তাহলে কেন জনগণের ওপর গুলি করার নির্দেশ দেওয়া হলো? কোমরের নিচে, না ওপরে—এটা আসল বিষয় নয়।”

    আরেক সাংবাদিক জানতে চান, সাক্ষী বলেছেন ডিএমপি কমিশনার চায়নিজ রাইফেল ব্যবহারের নির্দেশ দিয়েছেন, কিন্তু অডিওতে তা শোনা যায়নি। প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, “চায়নিজ রাইফেলের কথা সাক্ষী বলেছেন কি বলেননি, সেটা যুক্তিতর্কের বিষয়। আদালতে যখন যুক্তি উপস্থাপন হবে, তখন এই প্রশ্নের মোকাবিলা করা হবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

    সেপ্টেম্বর 1, 2026
    আইন আদালত

    প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে কঠোর নিয়ন্ত্রণ চেয়ে আইনি নোটিশ

    সেপ্টেম্বর 1, 2026
    বিশেষ বিশ্লেষণ

    পুলিশ গ্রেপ্তার করলে প্রথম ২৪ ঘণ্টায় করণীয় কি?

    সেপ্টেম্বর 1, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    মোবাইলের ব্যালান্স দিয়ে বছরে ৫০ হাজার টাকার কেনাকাটার সুযোগ

    অর্থনীতি সেপ্টেম্বর 2, 2026

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.