Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৪২ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীর বিরদ্ধে মামলা
    আইন আদালত

    ৪২ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীর বিরদ্ধে মামলা

    হাসিব উজ জামানসেপ্টেম্বর 28, 2025Updated:সেপ্টেম্বর 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভয়ভীতি দেখিয়ে ৪২ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমীলা জামান এবং আরও ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    রবিবার (২৮ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করেছেন। তারা ইউসিবিএল মহাখালী শাখার গ্রাহক ও ব্যবসায়ী সাইফ পাওয়ারটেক লিমিটেড এবং ই-ইঞ্জিনিয়ারিং পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন কিস্তিতে মোট ৪১ কোটি ৭৫ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন। পরবর্তী সময়ে এই অর্থ বিদেশে পাচার ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে স্থানান্তরিত করা হয়।

    মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৬২, ৪০৯, ৪২০, ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়েছে।

    এর আগে গত ১৮ সেপ্টেম্বর সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে ৫২ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে মামলা করেছিল দুদক। বর্তমানে প্রায় ১২৪ কোটি টাকার আত্মসাতের অভিযোগে সাবেক মন্ত্রী ও তার স্ত্রীসহ অর্ধশতাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে।

    ক্ষমতার পট পরিবর্তনের পর দুদক সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করে। আদালতের নির্দেশে ইন্টারপোলের মাধ্যমে সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার প্রক্রিয়া চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি

    মার্চ 20, 2026
    অপরাধ

    উত্তরায় ছিনতাইয়ের ঘটনায় গৃহবধূর মৃত্যু: দায় কার?

    মার্চ 20, 2026
    আন্তর্জাতিক

    পুলিশ হত্যার দায়ে ৩ জনকে ফাঁসি দিল তেহরান

    মার্চ 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.