Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আদালতের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ এখন খাবারের হোটেল, বঞ্চিত বিচার প্রার্থীরা
    আইন আদালত

    আদালতের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ এখন খাবারের হোটেল, বঞ্চিত বিচার প্রার্থীরা

    মনিরুজ্জামানঅক্টোবর 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নির্মিত আধুনিক বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রাঙ্গণে নির্মিত আধুনিক বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এখন রূপ নিয়েছে খাবারের হোটেলে। এতে প্রতিদিন আদালতে আসা বিচারপ্রার্থীরা বিশ্রামের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি নিয়ে রয়েছে ক্ষোভ ও সমালোচনা।

    সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই বিশ্রামাগারে চলছে খাবার বিক্রি। পরোটা, ভাজি, সিঙ্গারা, সমুচা ও চা সহজলভ্য। বসার জায়গাগুলো খাবারের টেবিলে পরিণত হওয়ায় বিশ্রামের কোনো পরিবেশ নেই। ফলে দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বিশ্রামের সুযোগ ছাড়াই।

    সূত্রে জানা গেছে, ৪৬ লাখ টাকা ব্যয়ে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে নির্মিত ‘ন্যায়কুঞ্জ’ গত বছরের ৭ মার্চ উদ্বোধন করেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী। প্রায় আটশ’ বর্গফুট জায়গাজুড়ে নির্মিত এই বিশ্রামাগারে ৪০ জনের বসার ব্যবস্থা, নারী ও পুরুষের জন্য পৃথক ওয়াশরুম, একটি ব্রেস্টফিডিং জোন, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং একটি ছোট টি-স্টল রাখা হয়েছিল।

    কিন্তু বছরেরও কম সময়ের মধ্যে এটি মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে বাণিজ্যিক ব্যবহারে পরিণত হয়েছে। বিচারপ্রার্থীরা অভিযোগ করেন, বিচারার্থীরা আদালতে পৌঁছে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। বিশ্রামাগারে ঢুকলেই এখন খাবারের অর্ডার করতে হয়। নতুবা বসতে দেওয়া হয় না। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে ‘ন্যায়কুঞ্জ’ থেকে খাবার হোটেল অপসারণের দাবি জানিয়েছেন। আইনজীবীরাও উদ্বেগ প্রকাশ করেন। তাদের বক্তব্য, ন্যায়কুঞ্জ নির্মাণের মূল উদ্দেশ্য ছিল মানবিক সেবা নিশ্চিত করা কিন্তু বাণিজ্যিক ব্যবহারে পরিণত হওয়ায় আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাঁরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি করেছেন।

    বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাইনুল হাসান বলেন, কারা হোটেল পরিচালনা করছেন সে বিষয়ে আমার কাছে কোনো লিখিত কাগজপত্র নেই। তবে নাজির আওলাদ হোসেন জানান, হোটেল পরিচালনার দায়িত্ব নেওয়া হয়েছে ইদ্রিস সরদারের হাতে। হোটেল পরিচালনাকারী ইদ্রিস সরদার বলেন, “বিচারপ্রার্থীরা কোথায় বসবেন, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমি কর্তৃপক্ষের নির্দেশে এখানে হোটেল চালাচ্ছি।” তবে তিনি কার নির্দেশে হোটেল পরিচালনা করছেন তা প্রকাশ করতে রাজি হননি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সাগরে নৌকাডুবি, বাবার মরদেহ তীরে আনলেন দুই ছেলে

    মার্চ 21, 2026
    বাংলাদেশ

    বায়তুল মোকাররমে ঈদের জামাতে মুসল্লিদের ঢল

    মার্চ 21, 2026
    বাংলাদেশ

    জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায়

    মার্চ 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.