Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শেখ মুজিবের প্রতিকৃতি প্রদর্শনের ধারা সংবিধান থেকে বাদ দেওয়ার প্রস্তাব
    আইন আদালত

    শেখ মুজিবের প্রতিকৃতি প্রদর্শনের ধারা সংবিধান থেকে বাদ দেওয়ার প্রস্তাব

    মনিরুজ্জামানUpdated:অক্টোবর 11, 2025অক্টোবর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শনের সাংবিধানিক বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাব বিবেচনা করছে অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশন। এ লক্ষ্যে সংবিধানের অনুচ্ছেদ ৪(ক) বিলুপ্তির প্রস্তাব ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ অন্তর্ভুক্ত করার বিষয়টি কমিশনের আলোচনায় আছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চেয়ে কমিশন থেকে চিঠি পাঠানো হয়েছে।

    গত বৃহস্পতিবার কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের স্বাক্ষর করা চিঠিতে জানানো হয়, জুলাই সনদ ২০২৫ প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে আলোচনা শেষ হয়েছে। এখন সংবিধানের অনুচ্ছেদ ৪(ক) বিলুপ্তির প্রস্তাব সনদে যুক্ত করার বিষয়টি কমিশন বিবেচনা করছে।

    চিঠিতে বলা হয়, সংবিধানের অনুচ্ছেদ ৪(ক)-এ বলা আছে— জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয়সহ সব সরকারি ও আধাসরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে।’

    রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো চিঠিতে আজ (শনিবার) বিকেল চারটার মধ্যে লিখিত মতামত জমা দিতে অনুরোধ করা হয়েছে। মতামত সরাসরি কমিশনের কার্যালয়ে, ই-মেইলে বা হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে। প্রয়োজনে একই মাধ্যমে যোগাযোগের পরামর্শও দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান কমিশনের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি জানান, এখনো দলীয়ভাবে কোনো মতামত পাঠানো হয়নি।

    ২০০৯ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার ২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে। তখনই সংবিধানের প্রথম ভাগে ‘জাতির পিতার প্রতিকৃতি’ শিরোনামে অনুচ্ছেদ ৪(ক) যুক্ত করা হয়, যাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্দিষ্ট স্থানে সংরক্ষণ ও প্রদর্শন বাধ্যতামূলক করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে

    মে 2, 2026
    বাংলাদেশ

    আ.লীগের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা পাচারের দাবি

    মে 2, 2026
    বাংলাদেশ

    অনির্দিষ্টকালের জন্য বন্ধ উত্তরা ইপিজেডে ম্যাজেন বিডি কারখানা

    মে 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.