Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, এপ্রিল 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিচারকদেরও জবাবদিহিতা থাকা উচিত: ট্রাইব্যুনাল
    আইন আদালত

    বিচারকদেরও জবাবদিহিতা থাকা উচিত: ট্রাইব্যুনাল

    হাসিব উজ জামানUpdated:অক্টোবর 13, 2025অক্টোবর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান আজ রবিবার (১২ অক্টোবর) মন্তব্য করেছেন, বিচারকদেরও যথাযথ জবাবদিহিতা থাকা উচিত।

    ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক চলাকালীন এই অভিমত প্রকাশ করা হয়। যুক্তিতর্কের শুরু হয় বেলা পৌনে ১২টায়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মামলার বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন এবং সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের কর্মকাণ্ড ট্রাইব্যুনালের সামনে আনেন।

    চেয়ারম্যান বলেন, “অ্যাডমিনিস্ট্রেটর অব জুডিশিয়াল থাকলেও বিচারকদের অ্যাকাউন্টেবিলিটির কোনো ব্যবস্থা নেই। অনেক গুরুত্বপূর্ণ মামলা পড়ে আছে, আমরা সেগুলো বিচার করতে পারছি না। জনগুরুত্বপূর্ণ মামলা পেছনে রেখে সরকারের ইচ্ছামত কাজ করছেন বিচারকরা। স্বাধীনতার নামে যে কিছুই করা যায়, তা স্বাধীনতা নয়। জুডিশিয়াল কাউন্সিলেও যদি কেউ আইন ভঙ্গ করে, তাদেরও বিচারব্যবস্থার আওতায় আনা দরকার।”

    প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “চেয়ারম্যান নিজের অভিজ্ঞতা থেকে এসব মন্তব্য করেছেন। অতীতে বিচারকদের কিছু স্বেচ্ছাচারিতা লক্ষ্য করা গেছে। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের সময়, প্রথমে ওপেন কোর্টে দেওয়া রায় চূড়ান্ত রায়ের সময় পরিবর্তন করে সুপ্রিম কোর্টের সঙ্গে মেলাতে চেষ্টা করেছিলেন। গুরুত্বপূর্ণ মামলাগুলো ফেলে অপ্রয়োজনীয় মামলাকে অগ্রাধিকার দেওয়া—এও ছিল তাদের স্বেচ্ছাচারিতা।”

    চেয়ারম্যান আরও বলেছেন, “এ ধরনের সমস্যা রোধ করতে সাংবিধানিক বা আইনি ব্যবস্থা থাকা উচিত। ভবিষ্যতে যাতে এমন স্বেচ্ছাচারিতা আর না ঘটে, সেই জন্য বিচারকদের জন্য স্পষ্ট বিধান থাকা আবশ্যক।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    শনিবার খোলা থাকবে সুপ্রিম কোর্টের এফিডেভিট সেকশন

    এপ্রিল 17, 2026
    আইন আদালত

    ৬৩টি বেঞ্চ নিয়ে হাইকোর্টে বিচার কার্যক্রম শুরু ১৯ এপ্রিল থেকে

    এপ্রিল 17, 2026
    আইন আদালত

    চেম্বার আদালতের হস্তক্ষেপে হাইকোর্টের আদেশ স্থগিত, এনটিআরসি পরীক্ষা নির্ধারিত সময়েই

    এপ্রিল 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.