Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এক ক্লিকেই জেলখানায় পৌঁছাবে জামিননামা
    আইন আদালত

    এক ক্লিকেই জেলখানায় পৌঁছাবে জামিননামা

    এফ. আর. ইমরানঅক্টোবর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামীকাল বুধবার থেকে অনলাইনে জামিননামা (বেলবন্ড) গ্রহণ প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে আদালতের রায় থেকে সরাসরি এক ক্লিকেই জামিননামা জেলখানায় পৌঁছে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

    আজ মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘অ্যাটর্নি জেনারেল’স অফিস ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।

    প্রধান অতিথির বক্তব্যে আসিফ নজরুল বলেন, বর্তমানে জামিনের পর মুক্তি পেতে একজন ব্যক্তিকে ১২টি ধাপ পার হতে হয়। প্রতিটি ধাপে ভোগান্তি ও অর্থ ব্যয়ের অভিযোগ রয়েছে। তবে নতুন এই পাইলট প্রকল্প চালু হলে এসব প্রক্রিয়া অনেক সহজ হবে। এক ক্লিকেই আদালতের রায় অনুযায়ী বেলবন্ড সরাসরি সংশ্লিষ্ট জেলখানায় পৌঁছে যাবে।

    অনুষ্ঠানে আরও জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইনে স্নাতক ডিগ্রিধারী ২৫ জন তরুণ ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপে অংশ নিচ্ছেন। এটিই দেশের ইতিহাসে প্রথম এমন কর্মসূচি। এর সহযোগিতায় রয়েছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

    নিজের অভিজ্ঞতার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “৪০ বছর আগে আমিও একজন তরুণ আইন স্নাতক ছিলাম। ইন্টার্নশিপ করেছিলাম, তবে তা খুব কার্যকর ছিল না। এখন কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু আরও অনেক দূর যেতে হবে।”

    তিনি আরও বলেন, ইউএনডিপি ও অন্যান্য সংস্থা নানা ভালো উদ্যোগ নেয়। তবে আমাদেরও এমন মানসিকতা গড়ে তুলতে হবে যাতে বাইরের সহযোগিতা ছাড়াই এসব কর্মসূচি পরিচালনা করা যায়। “আমরা আইন মন্ত্রণালয়ে অনেক সংস্কার নিজেরা করেছি, কারও সহায়তা ছাড়াই,” যোগ করেন তিনি।

    আসিফ নজরুল জানান, অনলাইন বেলবন্ড ব্যবস্থা সরকার নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছে। “আমাদের সরকারের অনেক টাকা আছে। প্রবাসী ব্যাংকে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা এবং রেজিস্ট্রার অফিসে ১ হাজার ৫০০ কোটি টাকার বেশি অর্থ রয়েছে। এই অর্থ দিয়েই আমরা আরও ভালো কাজ করতে পারি,” বলেন তিনি।

    অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    শত্রুরা মৃত ঘোষণা করার পরেও হিজবুল্লাহ কীভাবে নিজেদের পুনর্গঠন করল?

    মার্চ 20, 2026
    আইন আদালত

    শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি

    মার্চ 20, 2026
    আন্তর্জাতিক

    পাকিস্তানকে চীন-রাশিয়ার সারিতে রেখে ‘ভয়ংকর’ তথ্য দিল মার্কিন গোয়েন্দাপ্রধান

    মার্চ 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.