Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুরনো দলিলের জমি নামজারি করতে যা করতে হবে
    আইন আদালত

    পুরনো দলিলের জমি নামজারি করতে যা করতে হবে

    মনিরুজ্জামানUpdated:অক্টোবর 16, 2025অক্টোবর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আইন আদালত জনস্বাস্থ্য রক্ষায় তামাক আইন সংশোধনের দাবি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুরনো দলিলের ভিত্তিতে জমির নামজারি করতে আইনে কোনো বাধা নেই। তবু দেশের বিভিন্ন জায়গায় অনেক মানুষ এ নিয়ে জটিলতার মুখে পড়ছেন। মূলত ভূমি অফিসের ভুল পরামর্শ ও প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞতার কারণেই এমন ভোগান্তি হয়। অথচ সঠিক নিয়ম মেনে মাত্র একটি সহজ পদ্ধতি অনুসরণ করলেই এই সমস্যার সমাধান সম্ভব।

    অনেক সময় দেখা যায়, পুরনো আরএস (রিভিশন সার্ভে) দাগ অনুযায়ী করা দলিল দিয়ে নামজারি করতে গেলে ভূমি অফিস থেকে রেকর্ড সংশোধনের পরামর্শ দেওয়া হয়। এতে অপ্রয়োজনে সময় ও অর্থ—দুটোই নষ্ট হয়। যদি জমিটি আপনার বাবা বা দাদা পুরনো রেকর্ড অনুযায়ী ক্রয় করে থাকেন, কিন্তু তা এখনো বিএস (বাঙলাদেশ সার্ভে) বা আরএস রেকর্ডে প্রতিফলিত না হয়ে থাকে, তাহলে খাজনা দেওয়া বা জমি হস্তান্তরের সময় সমস্যা হতে পারে।

    এই সমস্যা সমাধানে প্রথম ধাপ হলো—দলিল যার কাছ থেকে নেওয়া হয়েছে, তার নাম যেন বর্তমান বিএস বা আরএস রেকর্ডে থাকে। এরপর দলিলে উল্লিখিত নির্দিষ্ট দাগের সূচি (ম্যাপ) সংগ্রহ করে অনলাইনে মিউটেশনের জন্য আবেদন করতে হবে।

    আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে দাগের সূচি, আবেদনকারীর ছবি ও স্বাক্ষর, মূল দলিলের অনুলিপি, বায়া দলিল, খতিয়ান অনুলিপি, ভূমি উন্নয়ন কর পরিশোধের প্রমাণপত্র (ডিসিআর), ওয়ারিশান সনদ (যদি প্রযোজ্য হয়) এবং বণ্টননামা (প্রযোজ্য ক্ষেত্রে)। সব কাগজ অনলাইনে আপলোড করে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে আবেদন জমা দিতে হবে।

    এরপর ভূমি কর্মকর্তার সঙ্গে আলোচনা করে জমি ক্রয়ের বিষয়টি স্পষ্ট করতে হবে। কর্মকর্তা যাচাই শেষে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের কাছে প্রতিবেদন পাঠাবেন। শেষ ধাপে নির্ধারিত শুনানির তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হয়ে বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারলে সহজেই নামজারি সম্পন্ন হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান কারাবন্দী ব্যারিস্টার সুমন, করলেন আবেদন

    এপ্রিল 12, 2026
    ব্যাংক

    আলী রেজা ইফতেখার: বাংলাদেশের ব্যাংকিং খাতের এক শ্রেষ্ঠত্বের ধ্রুবতারা

    এপ্রিল 12, 2026
    আইন আদালত

    প্রাণী সুরক্ষায় আইনি নোটিশ—পদক্ষেপ না নিলে রিটের হুঁশিয়ারি

    এপ্রিল 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.