Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দীর্ঘ অবকাশ শেষে খুললো সুপ্রিম কোর্ট, ৬৬ বেঞ্চে শুরু বিচারকাজ
    আইন আদালত

    দীর্ঘ অবকাশ শেষে খুললো সুপ্রিম কোর্ট, ৬৬ বেঞ্চে শুরু বিচারকাজ

    মনিরুজ্জামানঅক্টোবর 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মোট ৬৬টি বেঞ্চ গঠন করেছেন। এর মধ্যে ৩৫টি দ্বৈত বেঞ্চ ও ৩১টি একক বেঞ্চ রয়েছে।

    আজ (রোববার) থেকে এসব বেঞ্চে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হয়েছে। পাশাপাশি দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগেও দুটি বেঞ্চ কার্যক্রম শুরু করেছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘ দেড় মাসের অবকাশকালীন ছুটি শেষে আজ আদালত খোলা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট অবকাশকালীন ছুটিতে যাওয়া শুরু করেছিল। ছুটির সময়ও জরুরি বিষয়ে শুনানি নেওয়ার জন্য হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চ ও আপিল বিভাগের চেম্বার আদালতে বিচারকাজ চলমান ছিল। অবকাশকাল শেষ হওয়ায় আজ সকাল থেকে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে আইনজীবী ও বিচারপতিরা একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করছেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ বিশেষভাবে সাজানো হয়েছে।

    সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. আতিকুস সামাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান বিচারপতি ও উভয় বিভাগের বিচারপতিরা আজ বেলা ১১.৩০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্টের মূল ভবন সংলগ্ন বাগানে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

    আইনি মহলে বলা হচ্ছে, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে নবগঠিত বেঞ্চগুলো বিচার বিভাগের চলমান সংস্কার রোডম্যাপের ধারাবাহিকতা প্রতিফলিত করছে। বিশেষজ্ঞদের মতে, নতুন বেঞ্চ গঠন বিচারকাজের গতি বাড়াবে এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ করবে। প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    গুম তদন্তে কমিশন নয়—ক্ষমতা পাচ্ছে পুলিশ

    জুন 15, 2026
    মতামত

    বুলিং ও র‍্যাগিং রোধে আইন প্রণয়ন প্রয়োগ না সচেতনতা?

    জুন 13, 2026
    আইন আদালত

    আইন অঙ্গনে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অ্যাটর্নি জেনারেলের অগ্রযাত্রা

    জুন 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.