Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা নথিভুক্তের নির্দেশ
    আইন আদালত

    সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা নথিভুক্তের নির্দেশ

    মনিরুজ্জামানঅক্টোবর 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা ‘অপমৃত্যু’ মামলাকে হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করার আদেশ দিয়েছেন আদালত। ঘটনার ২৯ বছর পর গতকাল (সোমবার), ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।

    সালমান শাহের মৃত্যুকে ‘অপমৃত্যু’ হিসেবে দ্বিতীয় দফায় দেওয়া আদালতের রায়ের বিরুদ্ধে তাঁর মা নীলা চৌধুরী রিভিশন মামলা করেন। আদালত এই রিভিশন মামলা মঞ্জুর করে অপমৃত্যু মামলাকে হত্যা মামলা হিসেবে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে তদন্তের নির্দেশ দিয়েছেন।

    রিভিশনকারী পক্ষের আইনজীবী মো. ওবায়দুল্লাহ জানান, আদালত আদেশে উল্লেখ করেছেন যে, ঘটনার আরও গভীর ও বিস্তারিত তদন্ত প্রয়োজন। নীলা চৌধুরীর রিভিশন মামলার শুনানি শেষে গত ১৩ অক্টোবর আদালত আদেশের জন্য ২০ অক্টোবর নির্ধারণ করেন।

    ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ মারা যান। তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী তখন রমনা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেন। পরের বছর, ২৪ জুলাই, ছেলেকে হত্যা করা হয়েছে বলে আদালতে মামলা দায়ের করেন। সিআইডি সেই সময়ে অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যার অভিযোগ তদন্তের নির্দেশ পান।

    ১৯৯৭ সালের ৩ নভেম্বর সিআইডি ঘটনার চূড়ান্ত প্রতিবেদন জমা দেন, যা ‘আত্মহত্যা’ হিসেবে উল্লেখ করা হয়। ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালত ওই প্রতিবেদন গ্রহণ করে। কমরউদ্দিন আহমদ চৌধুরী প্রতিবেদন প্রত্যাখ্যান করে দায়রা জজ আদালতে রিভিশন মামলা করেন।

    ২০০৩ সালের ১৯ মে আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠান। দীর্ঘ ১১ বছর পর, ২০১৪ সালের ৩ আগস্ট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে সালমান শাহের মৃত্যু আবারও ‘অপমৃত্যু’ হিসেবে উল্লেখ ছিল। কমরউদ্দিন আহমদ চৌধুরীর মৃত্যুর পর মামলার বাদী হন মা নীলা চৌধুরী। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তিনি সিএমএম আদালতে প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে নারাজির আবেদন করেন। সর্বশেষ মামলাটি পিবিআই তদন্ত করে।

    ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। ২০২১ সালের ৩১ অক্টোবর আদালত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন। এরপর ২০২২ সালের ১২ জুন ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আবার রিভিশন মামলা করা হয়। রিভিশন মামলায় বলা হয়, সালমান শাহকে হত্যা করা হয়েছে, কিন্তু তদন্তে বারবার মৃত্যুকে ‘অপমৃত্যু’ হিসেবে দেখানো হচ্ছে। মামলা নির্দেশ করে হত্যার প্রকৃত তথ্য বের করতে আরও তদন্ত জরুরি।

    আদালত এলাকায় সালমান শাহের ভক্তরা সকাল থেকে সমাবেশ ও মানববন্ধন করেন। তারা দাবি করেন, সালমান শাহকে হত্যা করা হয়েছে এবং হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের ব্যবস্থা করা হোক। এ সময় ভক্তরা হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    নিম্ন আদালত পর্যবেক্ষণে হাইকোর্টের ১৩ বিচারপতি

    মে 2, 2026
    আইন আদালত

    সংশোধিত শ্রম আইন—অধিকার প্রতিষ্ঠা নাকি প্রতিশ্রুতির নতুন অধ্যায়?

    মে 2, 2026
    আইন আদালত

    ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.