Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইভটিজিং বন্ধে আইন কতটা কার্যকর?
    আইন আদালত

    ইভটিজিং বন্ধে আইন কতটা কার্যকর?

    মনিরুজ্জামানঅক্টোবর 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩২ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘‘আইনানুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোন ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না’’। একই সঙ্গে ৩৬ অনুচ্ছেদে উল্লেখ আছে, ‘‘জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা, যে কোন স্থানে বসবাস ও বসতি স্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও পুনঃপ্রবেশের অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে’’।

    এই অধিকার অনুযায়ী, যদি কোন নারী রাস্তায় বা কর্মক্ষেত্রে টিজিং-এর শিকার হন, তা সংবিধানের অধিকার হরণ হিসেবে ধরা যায়। এ ধরনের আচরণ শুধু সামাজিক নয়, আইনতও শাস্তিযোগ্য।

    দণ্ডবিধির ২৯৪ ধারায় বলা হয়েছে, ‘‘যে ব্যক্তি অন্যদের বিরক্তি সৃষ্টি করে (ক) কোন প্রকাশ্য স্থানে অশ্লীল কার্য করে অথবা (খ) প্রকাশ্য স্থানে বা সন্নিকটে অশ্লীল গান, পদাবলী বা আবৃত্তি করে, সেই ব্যক্তি সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডের শাস্তির অধীনে থাকবে।’’ আইনটি থাকা সত্ত্বেও কার্যকর প্রয়োগ প্রায় দেখা যায় না। এ আইন ছোট ছোট ঘটনা নিয়ন্ত্রণ করতে সহায়ক।

    দণ্ডবিধির ৫০৯ ধারায় বলা হয়েছে, ‘‘যে ব্যক্তি নারীর শালীনতা অমর্যাদা করার উদ্দেশ্যে মন্তব্য, শব্দ, অঙ্গভঙ্গি বা বস্তু প্রদর্শন করে অথবা উক্ত নারীর নির্জন বাসায় অনধিকার প্রবেশ করে, সেই ব্যক্তি সর্বোচ্চ ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।’’ এই ধারা কার্যকর হলে ইভটিজিং অনেকাংশে কমানো সম্ভব।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশও ইভটিজিং নিয়ন্ত্রণের বিধান রেখেছে। অধ্যাদেশের ৭৬ ধারায় বলা হয়েছে, ‘‘যদি কেউ রাস্তা বা সাধারণ ব্যবহারের স্থানে অশ্লীলভাবে নিজদেহ প্রদর্শন করে বা কোনো নারীকে পীড়িত বা পথরোধ করে, অথবা অশ্লীল ভাষা, আওয়াজ, অঙ্গভঙ্গি বা মন্তব্যের মাধ্যমে বিরক্ত করে, তবে সেই ব্যক্তি সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড বা ২ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের অধীনে দণ্ডিত হবেন।’’ এছাড়া ৭৫ ধারায় বলা হয়েছে, ‘‘সর্বসাধারণের অশালীন বা উশৃঙ্খল আচরণের জন্য সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ড বা ৫০০ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।’’

    আইন থাকলেও বাস্তবায়নের অভাব, সামাজিক সচেতনতার ঘাটতি এবং অপরাধীদের নির্লিপ্ততা ইভটিজিং প্রতিরোধে প্রধান চ্যালেঞ্জ। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইন কার্যকরভাবে প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    নিম্ন আদালত পর্যবেক্ষণে হাইকোর্টের ১৩ বিচারপতি

    মে 2, 2026
    আইন আদালত

    সংশোধিত শ্রম আইন—অধিকার প্রতিষ্ঠা নাকি প্রতিশ্রুতির নতুন অধ্যায়?

    মে 2, 2026
    আইন আদালত

    ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.