Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মানহানি ও কুৎসা রটানোর বিরুদ্ধে আইনি প্রতিকার কিভাবে পাবেন?
    আইন আদালত

    মানহানি ও কুৎসা রটানোর বিরুদ্ধে আইনি প্রতিকার কিভাবে পাবেন?

    মনিরুজ্জামানঅক্টোবর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুকে বা সংবাদপত্রে অপমানিত বা কুৎসার শিকার হয়ে থাকেন, কোন ভিন্তা নেই, আইনের সাহায্যে আপনি নিজের সুরক্ষা করতে পারেন। মানহানিকারীকে শাস্তি দেওয়া বা ক্ষতিপূরণ আদায় করা সম্ভব।

    মানহানির অভিযোগে ফৌজদারি ও দেওয়ানি উভয় ধরনের মামলা করা যায়। দণ্ডবিধির ৪৯৯, ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় মানহানির সংজ্ঞা ও শাস্তির ব্যাখ্যা দেওয়া আছে। ফৌজদারি আদালতে মামলা করলে আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করতে পারে। সমন অনুযায়ী যদি কেউ হাজির না হন, বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন।

    দণ্ডবিধি ৪৯৯ এর সংজ্ঞা: যে ব্যক্তি অন্য কারও খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে উদ্দেশ্যমূলকভাবে শব্দ, চিহ্ন বা দৃশ্য ব্যবহার করে কুৎসা রটায়, তাকে মানহানিকর ধরা হবে। মৃত ব্যক্তির ক্ষেত্রেও অভিযোগ আনা যাবে। মৃত ব্যক্তির আত্মীয়-স্বজন মানহানির মামলা করতে পারবেন। তবে কিছু ব্যতিক্রম রয়েছে:

    • জনগণের কল্যাণে সত্য দোষারোপ করলে মানহানি হবে না।
    • সরকারি কর্মকর্তার সরকারি আচরণ নিয়ে সৎ অভিমত প্রকাশ করলে মানহানি হবে না।
    • সরকারি বিষয়ে প্রশ্ন বা মত প্রকাশ মানহানি নয়।
    • আদালতের কার্যবিবরণী প্রকাশ করলে মানহানি নয়।
    • জনসমস্যা বা ব্যক্তির আচরণ নিয়ে সৎ অভিমত মানহানি নয়।
    • আদালতে সিদ্ধান্তকৃত মামলার দোষ, গুণ বা সাক্ষীর বিষয়ে মত প্রকাশ মানহানি নয়।
    • জনসম্মেলন বা অনুষ্ঠান সম্পর্কে মত প্রকাশ মানহানি নয়।
    • কর্তৃপক্ষের কাছে সৎভাবে অভিযোগ করা মানহানি নয়।
    • নিজের বা অন্যের স্বার্থে দোষারোপ মানহানি নয়।
    • জনকল্যাণের উদ্দেশ্যে সতর্কবার্তা প্রদানে কিছু বলা মানহানি নয়।

    শাস্তি: দণ্ডবিধির ৫০০ ধারায় বলা হয়েছে, মানহানির অপরাধে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় হতে পারে। ৫০১ ও ৫০২ ধারায় প্রিন্ট বা খোদাই করা মানহানিকর বক্তব্যের শাস্তি বর্ণিত।

    কে মামলা করতে পারবে এবং কোথায়: ফৌজদারী কার্যবিধি ১৯৮ ধারা অনুযায়ী, মানহানি মামলাটি ক্ষতিগ্রস্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ করতে পারবে না। যদি ক্ষতিগ্রস্ত মহিলা হয়, তবে আদালতের অনুমতিতে অন্য কেউ মামলা করতে পারবে, যদি মহিলা জনসমক্ষে হাজির হতে অসমর্থ হন। মেয়েদের ক্ষেত্রে, বাবা বা মা মামলা করতে পারবেন যদি কন্যার প্রতি কুৎসা রটনা করা হয়।

    দেওয়ানী আদালতে মামলা করলে ক্ষতিপূরণ আদায় করা সম্ভব। মানহানিকর উক্তির ক্ষতির মূল্য অর্থ দ্বারা মাপা যায় না, তবে বাদী বিভিন্ন অঙ্কের ক্ষতিপূরণ দাবি করতে পারেন। উদাহরণস্বরূপ, ১ কোটি টাকা ক্ষতিপূরণের জন্য মামলার আর্জি দিলে প্রায় ৫০ হাজার টাকা কোর্ট ফি জমা দিতে হবে। কোর্ট ফি দেওয়ানি মামলার ক্ষেত্রে মামলার মূল্যমানের ওপর নির্ভর করে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    নিম্ন আদালত পর্যবেক্ষণে হাইকোর্টের ১৩ বিচারপতি

    মে 2, 2026
    আইন আদালত

    সংশোধিত শ্রম আইন—অধিকার প্রতিষ্ঠা নাকি প্রতিশ্রুতির নতুন অধ্যায়?

    মে 2, 2026
    আইন আদালত

    ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.