Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, সেপ্টে. 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জনতা ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতের শাস্তির নির্দেশ
    আইন আদালত

    জনতা ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতের শাস্তির নির্দেশ

    মনিরুজ্জামানঅক্টোবর 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জনতা ব্যাংক থেকে নেওয়া ১৫৬ কোটি টাকার ঋণ খেলাপি হওয়ায় এবার ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

    ঢাকা অর্থঋণ আদালত-৫ এর বিচারক মুজাহিদুর রহমান গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালত বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা সময়মতো আইনগত পদক্ষেপ না নিয়ে দায়িত্বে অবহেলা করেছেন। তাদের গাফিলতির কারণেই নির্ধারিত সময়ের মধ্যে মামলা করা সম্ভব হয়নি।

    আদেশে বলা হয়, অর্থঋণ আদালত আইনের ৪৬ ধারায় নির্ধারিত সময়সীমা অতিক্রম করে মামলা দায়ের করায় সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এ অবস্থায় তাদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া বাধ্যতামূলক। আদালত আগামী ৯০ দিনের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অগ্রগতি সরকার ও আদালতকে জানাতে জনতা ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

    এ বিষয়ে জানতে চাইলে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবর রহমান বলেন, ‘আদালতের আদেশের কপি এখনো হাতে পাইনি। কপি পাওয়ার পর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    ২০১৪ সালে নারায়ণগঞ্জের হানজালা টেক্সটাইল পার্ক লিমিটেডকে প্রকল্প ঋণ দেয় জনতা ব্যাংকের জনতা ভবন করপোরেট শাখা। তখন আট বছরের জন্য ৪৫ কোটি ৩৯ লাখ টাকার প্রকল্প ঋণ অনুমোদন করা হয়। পরবর্তীতে ২০১৬ সালে আরও সাড়ে ৩ কোটি টাকার চলতি মূলধন ঋণ ও ২০ লাখ ডলারের এলসি সীমা দেওয়া হয়।

    কিন্তু প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ের কোনো কিস্তি পরিশোধ করেনি। এলসির দায়ও শোধ না করায় ২০১৮ সালে ব্যাংক ৭ কোটি ৪০ লাখ টাকার নতুন ফোর্স ঋণ সৃষ্টি করে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক লে. কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর এবং তাঁর স্ত্রী আরিফা আকবর প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দায়িত্বে আছেন।

    আদালতের নথি অনুযায়ী, গত ১১ বছরে গ্রাহক মাত্র ১ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করেছে—যা মূল ঋণের ২ শতাংশেরও কম। ২০১৯ সালে ঋণটি খেলাপিতে পরিণত হলে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ বিবেচনায় তা পুনঃতপশিল করা হয়। পরবর্তীতে ২০২১ সালের ডিসেম্বরে দ্বিতীয় দফায় পুনঃতপশিল করা হলেও ডাউন পেমেন্টের টাকা জমা দেয়নি প্রতিষ্ঠানটি। এত সময় পার হলেও ব্যাংক চলতি বছরের সেপ্টেম্বর মাসে এসে অর্থঋণ আদালতে মামলা দায়ের করে।

    অর্থঋণ আদালত আইনের ৪৬ ধারা অনুযায়ী, ঋণ আদায় না হলে পরবর্তী এক বছরের মধ্যে মামলা করতে হয়। কিন্তু জনতা ব্যাংক সে সময়সীমা পার করেছে। এ কারণে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    এছাড়া খেলাপি ঋণ আদায়ে গতি আনতে আদালত বন্ধকি সম্পত্তিগুলো সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এসব সম্পত্তির হালনাগাদ মূল্যায়ন প্রতিবেদন জমা দেওয়া এবং দৃশ্যমান স্থানে চারটি সাইনবোর্ড স্থাপন করে স্থিরচিত্র আদালতে দাখিল করতে বলা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিপ্লব বড়ুয়া ও স্বজনদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    আগস্ট 31, 2026
    আইন আদালত

    রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট

    আগস্ট 31, 2026
    আইন আদালত

    মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর উদ্যোগ

    আগস্ট 31, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.