Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সহকারী জজ নিয়োগ পরীক্ষা ১ নভেম্বর
    আইন আদালত

    সহকারী জজ নিয়োগ পরীক্ষা ১ নভেম্বর

    এফ. আর. ইমরানঅক্টোবর 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৮তম বিজেএস) বা সহকারী জজ পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস আগামী ৩০ অক্টোবর প্রকাশ করা হবে। এর পরদিন, ১ নভেম্বর রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) আশিকুল খবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ পরীক্ষায় ৬ হাজার ১২৩ জন প্রার্থী অংশ নেবেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা অনুষ্ঠিত হবে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে। সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আসনবিন্যাস ৩০ অক্টোবর কমিশনের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট কেন্দ্রের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা সেখান থেকে নিজেদের কক্ষ নম্বর জানতে পারবেন।

    পরীক্ষার্থীদের সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। ১০টা ৫৫ মিনিটে তাঁদের হাতে প্রশ্নপত্র ও উত্তরপত্র দেওয়া হবে। নিয়ম অনুযায়ী উত্তরপত্র পূরণের নির্দেশনা কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পিডিএফ ও ভিডিও ক্লিপে পাওয়া যাবে।

    ১০টা ৫৫ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সকাল ১০টা ১০ মিনিটে সবাইকে হাজিরা তালিকায় স্বাক্ষর করতে হবে। এ সময় প্রবেশপত্র টেবিলের ওপর রাখতে হবে, যাতে ছবির সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর যাচাই করা যায়।

    ১০টা ৫০ মিনিটে পরীক্ষা শেষের আগাম ঘণ্টা বাজবে। দুপুর ১২টায় সমাপনী ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে পরীক্ষা শেষ হবে। এরপর পরীক্ষার্থীদের আসনে বসে থাকতে হবে, যতক্ষণ না পরিদর্শকেরা উত্তরপত্র সংগ্রহ ও গণনা শেষ করেন। তারপর তাঁরা আসন ত্যাগ করতে পারবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    নিম্ন আদালত পর্যবেক্ষণে হাইকোর্টের ১৩ বিচারপতি

    মে 2, 2026
    আইন আদালত

    সংশোধিত শ্রম আইন—অধিকার প্রতিষ্ঠা নাকি প্রতিশ্রুতির নতুন অধ্যায়?

    মে 2, 2026
    আইন আদালত

    ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.