Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড
    আইন আদালত

    ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড

    মনিরুজ্জামানঅক্টোবর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বরিশালে এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল (রবিবার) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

    দণ্ডপ্রাপ্তরা হলেন—জাহিদ হাওলাদার, রাসেল গাজী, রাজিব জমাদ্দার ও রোকন মিয়া (খান)। রায় ঘোষণার সময় তিনজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে মামলার প্রধান আসামি রোকন মিয়া পলাতক রয়েছেন।

    আদালতের বেঞ্চ সহকারী মো. আজিবুব রহমান জানিয়েছেন, ২০১৬ সালের ১৮ মে রাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের এক নারীকে ওই চারজন জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী পরদিন বরিশাল সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ চার আসামির বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

    রায়ের সময় আদালত বলেন, “এই অপরাধটি ভয়াবহ, মানবতাবিরোধী এবং সমাজে গভীর প্রভাব ফেলে। তাই সর্বোচ্চ শাস্তি ছাড়া অন্য কোনো দৃষ্টান্তমূলক শাস্তি ন্যায়বিচার নিশ্চিত করতে যথেষ্ট নয়।” রায় ঘোষণার পর উপস্থিত তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। অপরদিকে পলাতক রোকন মিয়াকে গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    নিম্ন আদালত পর্যবেক্ষণে হাইকোর্টের ১৩ বিচারপতি

    মে 2, 2026
    আইন আদালত

    সংশোধিত শ্রম আইন—অধিকার প্রতিষ্ঠা নাকি প্রতিশ্রুতির নতুন অধ্যায়?

    মে 2, 2026
    আইন আদালত

    ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.