Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চীনে নতুন আইন: সংবেদনশীল বিষয়ে কনটেন্ট বানাতে লাগবে সরকারি সনদ
    আইন আদালত

    চীনে নতুন আইন: সংবেদনশীল বিষয়ে কনটেন্ট বানাতে লাগবে সরকারি সনদ

    মনিরুজ্জামানUpdated:নভেম্বর 1, 2025নভেম্বর 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীনে গত ২৫ অক্টোবর থেকে কার্যকর হয়েছে নতুন “ইনফ্লুয়েন্সার আইন”। এই আইনের অধীনে এখন থেকে চিকিৎসা, আইন, শিক্ষা ও অর্থনীতি বিষয়ে কনটেন্ট তৈরি করতে হলে সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি স্বীকৃত ডিগ্রি, লাইসেন্স বা সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।

    চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, এ উদ্যোগের লক্ষ্য ভুয়া তথ্য, বিভ্রান্তিকর পরামর্শ ও অনলাইন প্রতারণা ঠেকানো। একই সঙ্গে জনগণকে সঠিক ও নিরাপদ তথ্য নিশ্চিত করাই এই আইনের মূল উদ্দেশ্য। নতুন নিয়মে বলা হয়েছে, এসব সংবেদনশীল বিষয়ে কনটেন্ট নির্মাতাদের নিজেদের পেশাগত যোগ্যতার প্রমাণ দিতে হবে। জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম—যেমন ডওইন, বিলিবিলি ও ওয়েইবো—তাদের ব্যবহারকারীদের তথ্য যাচাই করবে। পাশাপাশি নিশ্চিত করবে যে সংশ্লিষ্ট কনটেন্টে সঠিক সূত্র, গবেষণার উল্লেখ ও প্রয়োজনীয় ডিসক্লেইমার রয়েছে।

    কনটেন্ট নির্মাতাদের আরও জানাতে হবে কোন তথ্য গবেষণাভিত্তিক, আর কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি। একই সঙ্গে প্ল্যাটফর্মগুলোকে ব্যবহারকারীদের সচেতন করতে হবে অনলাইন কনটেন্ট তৈরিতে তাদের নৈতিক ও আইনি দায়িত্ব সম্পর্কে। এর পাশাপাশি, চিকিৎসা পণ্য, খাদ্য পরিপূরক ও হেলথ ফুড সম্পর্কিত বিজ্ঞাপনও সম্পূর্ণ নিষিদ্ধ করেছে Cyberspace Administration of China (CAC)। তাদের যুক্তি, “শিক্ষামূলক ভিডিও”র আড়ালে লুকানো প্রচারণা বন্ধ করাই এই পদক্ষেপের লক্ষ্য।

    তবে সমালোচকরা বলছেন, এই আইন সৃজনশীলতা ও মতপ্রকাশের স্বাধীনতায় বাধা তৈরি করতে পারে। তাদের মতে, কর্তৃপক্ষ যদি “বিশেষজ্ঞ” শব্দটির সংজ্ঞা সংকীর্ণভাবে নির্ধারণ করে, তাহলে স্বাধীন চিন্তা ও বিকল্প মতামতের জায়গা কমে যাবে। অন্যদিকে, আইনটির সমর্থকরা বলছেন, এটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়ে নির্ভরযোগ্য তথ্য সরবরাহে সহায়তা করবে। তাদের দাবি, এসব বিষয়ে কেবল পেশাদারদেরই কথা বলা উচিত, যাতে বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধ করা যায়।

    বিশ্বজুড়ে ইনফ্লুয়েন্সার সংস্কৃতি এখন মানুষের তথ্য জানার বড় মাধ্যম। প্রভাবশালীরা সহজভাবে জনগণের কাছে পৌঁছাতে পারেন, যা অনেক সময় প্রচলিত বিশেষজ্ঞরা পারেন না। কিন্তু ভুল তথ্য ছড়ালে তার ক্ষতি হতে পারে ভয়াবহ। এই কারণেই নতুন আইনকে প্রয়োজনীয় মনে করছে চীনা কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    নিম্ন আদালত পর্যবেক্ষণে হাইকোর্টের ১৩ বিচারপতি

    মে 2, 2026
    আইন আদালত

    সংশোধিত শ্রম আইন—অধিকার প্রতিষ্ঠা নাকি প্রতিশ্রুতির নতুন অধ্যায়?

    মে 2, 2026
    আইন আদালত

    ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.