Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, সেপ্টে. 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিএসইসি চেয়ারম্যানকে অবরুদ্ধের ঘটনায় ১৭ কর্মকর্তা চার্জশিটভুক্ত
    আইন আদালত

    বিএসইসি চেয়ারম্যানকে অবরুদ্ধের ঘটনায় ১৭ কর্মকর্তা চার্জশিটভুক্ত

    মনিরুজ্জামাননভেম্বর 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিএসইসির
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনারদের অবরুদ্ধ করে রাখার ঘটনায় ১৭ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলাটির বিচারকাজ শিগগির শুরু হবে।

    ঘটনাটি ঘটে চলতি বছরের ৫ মার্চ। ওই দিন শেয়ার কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগে বাধ্যতামূলক অবসরের আদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখেন।

    শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সামিউল হক শিপন জানান, ‘‘ঘটনার সুষ্ঠু তদন্ত করে ১৭ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছি।’’ তিনি আরও বলেন, এজাহারে ১৬ জনের নাম থাকলেও অতিরিক্ত একজন, উপপরিচালক মো. নানু ভূঁইয়ার সম্পৃক্ততার প্রমাণ মেলায় তাঁকেও চার্জশিটভুক্ত করা হয়েছে।

    আসামি সাইফুর রহমানের আইনজীবী গোলাম কিবরিয়া অভিযোগ করে বলেন, ‘‘সুষ্ঠু তদন্ত ছাড়াই চার্জশিট দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যাবে, আমার মক্কেল ঘটনাস্থলে ছিলেন না। আমরা আইনি লড়াই চালিয়ে যাব।’’

    শেরেবাংলা নগর থানার জিআর শাখার কর্মকর্তা মাসুদ রানা জানান, ২৭ নভেম্বর আদালতে চার্জশিট উপস্থাপন করা হবে। মামলার ১৬ জন আসামি আত্মসমর্পণ করে জামিনে আছেন।

    চার্জশিটে বলা হয়, ৫ মার্চ সকাল সাড়ে ১১টায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে কমিশনের সভা চলাকালে সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম ও রেজাউল করিম, পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লাসহ ১৭ কর্মকর্তা জোরপূর্বক সভাকক্ষে প্রবেশ করে চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে রাখেন। তারা কমিশনের মূল ফটকে তালা দেন, সিসি ক্যামেরা, ওয়াইফাই, লিফট ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেন।

    অভিযোগপত্রে আরও বলা হয়, আসামিরা অকথ্য ভাষায় গালাগাল করেন এবং এসির রিমোট চেয়ারম্যানের দিকে ছুড়ে মারেন। তারা চেয়ারম্যানের একান্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেনকে লাঞ্ছিত করেন এবং সাইফুর রহমানের অবসরের আদেশ বাতিলসহ বিভাগীয় পদক্ষেপ প্রত্যাহারের দাবি জানান।

    তদন্তে জানা যায়, বিএসইসির এসব কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর কমিশন একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এর ভিত্তিতে কিছু কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। এ ছাড়া তাদের বিরুদ্ধে শেয়ারবাজার লুটপাট ও অবৈধ সম্পদ গড়ার অভিযোগে ব্যাংক হিসাব জব্দ ও পাসপোর্ট বাতিলের নির্দেশ দেওয়া হয়।

    এ ঘটনার পর বিএসইসি চেয়ারম্যানের গানম্যান মো. আশিকুর রহমান বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে তদন্তে মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিপ্লব বড়ুয়া ও স্বজনদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    আগস্ট 31, 2026
    আইন আদালত

    রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট

    আগস্ট 31, 2026
    আইন আদালত

    মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর উদ্যোগ

    আগস্ট 31, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.