Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জমি ফেরতের আইন কার্যকর: বন্ধ হচ্ছে দখল ও জালিয়াতি
    আইন আদালত

    জমি ফেরতের আইন কার্যকর: বন্ধ হচ্ছে দখল ও জালিয়াতি

    মনিরুজ্জামাননভেম্বর 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জমি দখল, জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। নতুন প্রণীত ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ ও সংশ্লিষ্ট বিধিমালা কার্যকর হওয়ার পর দেশের বিভিন্ন জেলায় এই আইন বাস্তবায়ন শুরু হয়েছে। ফলে, হারানো জমি এখন প্রকৃত মালিকদের কাছে ফেরত আসছে।

    বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বেলায়েত হোসেন জানিয়েছেন, এই আইনের আওতায় ২০২৫ সালের মধ্যেই ১১ ধরনের জমির প্রকৃত মালিকরা জমি ফিরে পাবেন। অন্যদিকে, যারা অন্যায়ভাবে এসব জমি দখল করেছেন, তাদের তা ছাড়তেই হবে। চলুন জানি, কোন ১১ ধরনের জমি ফেরত পাওয়ার সুযোগ রয়েছে:

    • হেবা দলিল: করফাঁকি বা সাব-কবলা এড়াতে হেবা করা হলেও, শর্ত পূরণ না হলে দলিল আংশিক বা সম্পূর্ণ বাতিল হবে। উত্তরাধিকারীর অংশের ক্ষতি করেও স্ত্রী বা অন্যের নামে হেবা করলে তা বাতিল হবে।

    • এওয়াজ বদল দলিল: মৃত ব্যক্তির জমি বণ্টন না করে অন্যের সঙ্গে এওয়াজ বদল করলে দলিল বাতিল হবে।

    • সরকারি খাস জমি: লিজ বা বন্দোবস্ত ছাড়া খাস জমি দখল করলে, দখল বাতিল হবে এবং প্রকৃত মালিক জমি ফিরবেন।

    • জবরদখলকৃত জমি: ক্ষমতার অপব্যবহার বা জালিয়াতির মাধ্যমে দখল করা জমি আদালতের মাধ্যমে প্রকৃত মালিকদের ফেরত দেওয়া হবে।

    • জাল দলিলের জমি: জাল বা মিথ্যা দলিল তৈরি করে দখল করা জমি বাতিল হবে।

    • সাব-কবলা দলিল: একাধিক ওয়ারিশের জমি এক ওয়ারিশ অন্যদের না জানিয়ে বিক্রি করলে দলিল বাতিল হবে।

    • বণ্টননামা ছাড়া বিক্রি: শরিকদের মধ্যে আনুষ্ঠানিক বণ্টন ছাড়া বিক্রি করা জমি অবৈধ হবে।

    • যৌথ সম্পত্তি: যৌথভাবে কেনা জমিতে কোনো অংশীদার নিজের অংশ ছাড়িয়ে বিক্রি করলে, অতিরিক্ত অংশ প্রকৃত মালিককে ফেরত দেওয়া হবে।

    • খতিয়ান বিভ্রান্তি: ভুলভাবে অন্যের নামে রেকর্ড হয়ে জমি বিক্রি হলে দলিল বিলীন হবে।

    • ভুল দাগ বা চৌহুদ্দির জমি: ভুল দাগে বা অন্যের জমিতে বসবাস অবৈধ দখল হিসেবে গণ্য হবে।

    • বিনিময় সম্পত্তি: দেশত্যাগকারীদের ফেলে যাওয়া সম্পত্তি অবৈধভাবে দখল করলে তা বাতিল হবে।

    আইনজীবী বেলায়েত হোসেন জানান, “আগে জমি সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে ৬ থেকে ১০ বছর লাগত। এখন ১ থেকে ৩ বছরের মধ্যেই শেষ হচ্ছে। দেওয়ানি কার্যবিধিতে সময় ও হাজিরার সীমাবদ্ধতা আনার ফলে মামলার গতি বেড়েছে। ভূমি রেকর্ড সংশোধন, জাল দলিল বাতিল ও দখল পুনরুদ্ধার সংক্রান্ত মামলা এখন ভূমি ট্রাইব্যুনালেই নিষ্পত্তি হচ্ছে। সাধারণ মানুষ দ্রুত বিচার ও প্রতিকার পাচ্ছেন। নতুন আইন বাস্তবায়নের মাধ্যমে জমি দখল, জালিয়াতি ও প্রতারণার যুগ শেষ হওয়ার পথে। এটি ভূমি ব্যবস্থাপনায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    শিক্ষা

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ব্যাচের ৪০ শিক্ষার্থী হলেন আইনজীবী

    মার্চ 19, 2026
    আইন আদালত

    রাজশাহীর ডিআইজি শাহজাহানকে আইন ও সালিশ কেন্দ্রের লিগ্যাল নোটিশ

    মার্চ 17, 2026
    আইন আদালত

    তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে আইনি ও সাংবিধানিক সমীকরণ

    মার্চ 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.