Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দুদকের মামলায় এম এ খালেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর
    আইন আদালত

    দুদকের মামলায় এম এ খালেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর

    সিভি ডেস্কনভেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিচারপতি নিয়োগে পক্ষপাতের অভিযোগে আইনি নোটিশ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ভবন নির্মাণ প্রকল্পের নামে জমি কেনাবেচার অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান এম এ খালেককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন বিচারক।

    সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

    এর আগে, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ৩১ জুলাই সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও এম এ খালেকসহ মোট ২৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

    দুদকের পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম জানান, ভবন নির্মাণের নামে অর্থ আত্মসাতের মামলায় এম এ খালেককে গ্রেপ্তার দেখানো এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। দুদকের উপপরিচালক মশিউর রহমান এই আবেদন দাখিল করেন।

    আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে রাজধানীর তোপখানা রোডের একটি জমি ও স্থাপনা অনিয়ম করে ২০৭ কোটি ৩৬ লাখ টাকায় কেনাবেচা করেন। পরে বিক্রেতার কাছ থেকে ৪৫ কোটি টাকা অন্যত্র স্থানান্তর করা হয়। এই অর্থের উৎস, প্রকৃতি ও অবস্থান গোপন করতে তা বিভিন্ন ব্যাংকে সরিয়ে নেওয়া হয়।

    দুদকের অভিযোগে বলা হয়, বিক্রেতাদের সহযোগিতায় এম এ খালেক ওয়ান ব্যাংক লিমিটেডের মতিঝিল শাখার মাধ্যমে ১০ কোটি টাকা আত্মসাৎ করেন। এছাড়া ২০১৫ সালের ২৪ মার্চ বিক্রেতা আজহার খানের কাছ থেকে নিজ নামে ৫ কোটি টাকা, স্ত্রী সাবিহা খালেকের নামে আড়াই কোটি টাকা এবং মেয়ে সারওয়াত সিমিন খালেকের নামে প্রায় ৮ কোটি টাকা গ্রহণ করে আত্মসাৎ করেন।

    দুদক জানায়, এই অর্থ আত্মসাৎ প্রক্রিয়ায় কারা সহযোগী ছিলেন এবং অর্থ কোথায় স্থানান্তর করা হয়েছে, তা জানার জন্য এম এ খালেককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    “বন্ধকী সম্পত্তি” বিক্রির ক্ষমতা সম্পর্কে আইন কী বলে?

    এপ্রিল 30, 2026
    আইন আদালত

    ২৩ হাজার ৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

    এপ্রিল 30, 2026
    আইন আদালত

    বাটোয়ারা মামলা—অঙ্কের ফাঁদে জমি দখলের খেলা

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.