Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, সেপ্টে. 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিমানবাহিনীর সাবেক প্রধানের আত্মীয়ের ফ্ল্যাট জব্দ, ব্যাংক লেনদেন বন্ধ
    আইন আদালত

    বিমানবাহিনীর সাবেক প্রধানের আত্মীয়ের ফ্ল্যাট জব্দ, ব্যাংক লেনদেন বন্ধ

    এফ. আর. ইমরাননভেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আবদুল হান্নানের আত্মীয় সানজিদা আক্তারের নামে ক্রয় করা দুটি ফ্ল্যাট জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত। রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় অবস্থিত ফ্ল্যাট দুটির আনুমানিক মূল্য ৯৫ লাখ টাকা। একই সঙ্গে তাঁর নামে থাকা ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেন বন্ধের আদেশ দেওয়া হয়েছে, যেখানে রয়েছে ৪০ লাখ ৫৬ হাজার ৪৮৩ টাকা।

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ মঙ্গলবার এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, সংস্থাটির সহকারী পরিচালক মাহমুদুল হাসান এসব সম্পদ জব্দ ও হিসাব অবরুদ্ধের আবেদন করেন।

    দুদকের আবেদনে বলা হয়, সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে চলমান মামলার তদন্তে দেখা গেছে, তিনি নিজের সম্পদ গোপনের উদ্দেশ্যে আত্মীয় সানজিদা আক্তারের নামে সম্পদ ক্রয় করেছেন। তদন্তে আরো জানা যায়, হান্নান নিকুঞ্জের দুটি ফ্ল্যাট ছাড়াও সানজিদার নামে প্রায় ৪৫ লাখ টাকার এফডিআর সংরক্ষণ করেছিলেন।

    দুদকের তদন্তে প্রকাশ, সানজিদার বাসায় তল্লাশি চালানোর সময় প্রায় ২৬ লাখ টাকার সমপরিমাণ বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়, যা তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে প্রতীয়মান হয়। সংস্থাটি আদালতে জানায়, মামলার রায় ঘোষণার আগে এই সম্পদগুলোর হস্তান্তর বা স্থানান্তর রোধে জব্দ ও হিসাব অবরুদ্ধের আদেশ জরুরি।

    আদালত দুদকের আবেদনের পক্ষে মত দিয়ে ফ্ল্যাট দুটি জব্দ ও ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধের আদেশ দেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    নতুন বেতন কাঠামো অনুমোদন, তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন

    আগস্ট 31, 2026
    বাংলাদেশ

    শিল্পে জ্বালানি নেই, নতুন বিনিয়োগের আগে পুরোনোদের বাঁচানোর আহ্বান

    আগস্ট 31, 2026
    বাংলাদেশ

    অবৈধ সম্পদের অভিযোগে দুদকে তলব সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে

    আগস্ট 31, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.