Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, আগস্ট 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রূপালী ব্যাংকের সাবেক এমডিসহ ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
    আইন আদালত

    রূপালী ব্যাংকের সাবেক এমডিসহ ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    এফ. আর. ইমরাননভেম্বর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদ, তাঁর স্ত্রী ও সন্তানসহ ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

    ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আজ বুধবার দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দেশত্যাগে নিষিদ্ধ পাঁচজন হলেন—ওবায়েদ উল্লাহ আল মাসুদ, তাঁর স্ত্রী মর্জিনা বেগম ওরফে মুনমুন মাসুদ, ছেলে জুনায়েদ জুলকার নায়েন ভিয়ান ও জুলুন সাফওয়ান এবং মেয়ে তাসমিয়া তারান্নুম নাওমী।

    একই আদেশে দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অ্যালায়েন্ট এনার্জি সলিউশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী হাসান শরীফের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

    দুদকের সহকারী পরিচালক মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, ওবায়েদ উল্লাহ আল মাসুদ ব্যাংকের এমডি থাকাকালে ঋণ অনুমোদন করে তা ব্যক্তিগত কাজে, বিশেষ করে ছেলের বিদেশি শিক্ষার খরচে ব্যবহার করেছেন।

    এছাড়া তিনি তৃতীয় পক্ষ থেকে অজানা উৎসের নগদ অর্থ গ্রহণ, ক্লিয়ারিংয়ের মাধ্যমে স্থানান্তর এবং ব্যবসায়িক কার্যক্রমহীন প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তর করার মাধ্যমে অর্থপাচার ও মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত ছিলেন।

    আবেদনে উল্লেখ করা হয়, যেহেতু ওবায়েদ উল্লাহর দুই সন্তান ইতোমধ্যে দেশত্যাগ করেছেন, তাই তিনিসহ পরিবারের অন্য সদস্যরাও দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার প্রয়োজন ছিল।

    অ্যালায়েন্ট এনার্জি সলিউশন (বিডি) লিমিটেডের পরিচালক কাজী হাসান শরীফের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি বিদেশে পলায়ন করে অভিযোগের তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    আ. লীগের বিচার ও নিষিদ্ধ করার প্রশ্নে চ্যালেঞ্জ কোথায়?

    আগস্ট 7, 2026
    আইন আদালত

    পুরুষ নির্যাতন দমন আইন চেয়ে রিট খারিজ

    আগস্ট 6, 2026
    আইন আদালত

    দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতে সার্কুলার জারির নির্দেশ হাইকোর্টের

    আগস্ট 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.