Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শ্রম আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি
    আইন আদালত

    শ্রম আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি

    এফ. আর. ইমরাননভেম্বর 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ‘নাগরিক সেবা বাংলাদেশ’ প্রকল্পের মাধ্যমে এক ঠিকানায় সব সেবা পাবে জনগণ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকার ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে। সোমবার (১৭ নভেম্বর) ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ গেজেটে প্রকাশিত হয়েছে।

    গেজেটে বলা হয়েছে, শ্রম আইন, ২০০৬-এর অতিরিক্ত সংশোধন প্রয়োজন ও সমীচীন। সংসদ ভেঙে থাকায় এবং রাষ্ট্রপতি আশু ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় পরিস্থিতি প্রতীয়মান হওয়ায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতায় এই অধ্যাদেশ প্রণয়ন ও জারি করা হয়েছে। অধ্যাদেশটি ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ নামে অভিহিত হবে।

    গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদ এই অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। অনুমোদনের মাধ্যমে শ্রম আইনকে আধুনিক, আন্তর্জাতিক মানসম্মত এবং শ্রমিক ও উদ্যোক্তার জন্য ভারসাম্যপূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

    আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এক ব্রিফিংয়ে বলেন, সংশোধিত শ্রম আইন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর কনভেনশনগুলোর সঙ্গে সামঞ্জস্য আনার উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, এটি যুগান্তকারী আইন। আইএলও কমিটি অব এক্সপার্টসের সুপারিশ, বিভিন্ন দাতা সংস্থা ও রাষ্ট্রের মতামত এবং ত্রিপক্ষীয় কমিটির (শ্রমিক-মালিক-সরকার) আলোচনার ভিত্তিতে সংশোধন করা হয়েছে।

    নতুন শ্রম আইন অনুযায়ী, গৃহকর্মী ও নাবিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে তারা শ্রম আইনের সুরক্ষা পাবেন। নন-প্রফিট সংস্থার ক্ষেত্রেও আইন প্রযোজ্য হবে। শ্রমিকদের ব্ল্যাকলিস্টিং প্রথা অবৈধ ঘোষণা করা হয়েছে।

    আইনে যৌন হয়রানি প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা বৃদ্ধি করা হয়েছে। একই কাজের জন্য নারী ও পুরুষ শ্রমিকের বেতন বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। এছাড়া কর্মস্থলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন ও চিকিৎসার জন্য তহবিল গঠনের বিধান রাখা হয়েছে। ট্রেড ইউনিয়ন গঠনের প্রক্রিয়া সহজ করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    শিক্ষা

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ব্যাচের ৪০ শিক্ষার্থী হলেন আইনজীবী

    মার্চ 19, 2026
    মতামত

    ইরান বরাবরই আক্রমণকারীদের লক্ষ্যবস্তু ছিল, তবুও সবাইকে ছাড়িয়ে টিকে আছে

    মার্চ 18, 2026
    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধের ধাক্কায় কাঁপছে বিশ্ব অর্থনীতি

    মার্চ 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.