Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কে হবেন পরবর্তী অ্যাটর্নি জেনারেল?
    আইন আদালত

    কে হবেন পরবর্তী অ্যাটর্নি জেনারেল?

    এফ. আর. ইমরাননভেম্বর 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সালাউদ্দিন দোলন, মোহাম্মদ হোসেন লিপু, রুহুল কুদ্দুস কাজল,আবদুল্লাহ আল মামুন, অনীক আর হক, আরশাদুর রউফ/ ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবার জন্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এখন যে কোনো সময় তিনি পদত্যাগ করতে পারেন।

    তার পদত্যাগের ঘোষণা জোরদার করেছে আইনাঙ্গনে আলোচনা, কে হচ্ছেন পরবর্তী অ্যাটর্নি জেনারেল তা নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

    আইনজীবীদের মতে, পরবর্তী অ্যাটর্নি জেনারেল পদে জ্যেষ্ঠতা, আইনি মেধা ও অভিজ্ঞতার পাশাপাশি রাজনৈতিক বিবেচনাও গুরুত্বপূর্ণ।

    বর্তমান সংবিধান অনুযায়ী, অ্যাটর্নি জেনারেলকে রাষ্ট্রপতি নিয়োগ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ওবাদুল্লাহ আল মামুন বলেন, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে সরকারকে আইনগত পরামর্শ দেন এবং ন্যায় ও জনস্বার্থ রক্ষা করেন।

    বর্তমানে সম্ভাব্য নামের মধ্যে রয়েছেন—

    • ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন : সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ মামুন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রধান আইনজীবী। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে রক্তচক্ষু উপেক্ষা করে ড. ইউনূসের পক্ষে আইনি লড়াই করেছেন। পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে তার নাম আলোচনায় রয়েছে।
    • অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন : তিনি সুপ্রিম কোর্টের একজন পরিচিত ও জ্যেষ্ঠ আইনজীবী। বিএনপিপন্থি হিসেবে পরিচিত। তার দীর্ঘ আইনি অভিজ্ঞতা, বিশেষ করে সাংবিধানিক ও প্রশাসনিক আইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে তার দক্ষতা রয়েছে। পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে তার নাম জোর আলোচনা চলছে।
    • ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল : তিনিও বাংলাদেশের আইনি অঙ্গনে সুপরিচিত, অভিজ্ঞ, মেধাবী একজন আইনজীবী। বিএনপির প্যানেল থেকে তিনি সুপ্রিম কোর্ট বারের দুইবারের নির্বাচিত সম্পাদক ছিলেন। বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবিধানিক বিভিন্ন আলোচিত মামলায় শুনানিতে তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন। পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুসের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।
    • অ্যাডভোকেট আরশাদুর রউফ : সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আরশাদুর রউফ। তিনি বর্তমানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। অনেকেই বলছেন, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পদত্যাগের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল করা হতে পারে। আবার কেউ কেউ বলছেন, তাকে পূর্ণকালীন অ্যাটর্নি জেনারেলও করা হতে পারে।
    • ব্যারিস্টার অনীক আর হক : জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক বর্তমানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনচলাকালীন সমন্বয়কদের পক্ষে আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার অনীক আর হকের নামও আলোচনায় রয়েছে।
    • অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু : সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু। তিনি বিসিবির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম প্রধান আইনজীবী হিসেবে পরিচিত। পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপুর নামও শোনা যাচ্ছে।
    অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

    মো. আসাদুজ্জামান গত ৫ নভেম্বর পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। তিনি ঝিনাইদহ–১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির প্রার্থী হবেন। তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, “আমি এখনো অ্যাটর্নি জেনারেল। সময় এলে পদত্যাগ করব।”

    অ্যাটর্নি জেনারেল হিসেবে তার দায়িত্ব পালনকালে তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পরে ওই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    ইসহাক হত্যা মামলায় সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

    আগস্ট 30, 2026
    আইন আদালত

    ৬৪ জেলায় মন্ত্রী-হুইপদের দায়িত্ব, সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ১১ এমপির রিট

    আগস্ট 30, 2026
    বিশ্লেষণ

    স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী সিদ্ধান্তের সময়

    আগস্ট 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.