Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হলেন ব্রিটিশ আইনজীবী
    আইন আদালত

    চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হলেন ব্রিটিশ আইনজীবী

    মনিরুজ্জামাননভেম্বর 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন দুই বিশেষজ্ঞকে যুক্ত করা হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী আফজাল সামী সৈয়দ-আলীকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

    পাশাপাশি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যারিস্টার মুহাম্মদ সাইফ উদ্দীন খালেদকে প্রসিকিউশনের গ্লোবাল অ্যাম্বাসেডর করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে ট্রাইব্যুনালের ভাবমূর্তি শক্তিশালী করা এবং বিভিন্ন দেশের আইনজীবী নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কাজ করবেন তাঁরা দুজনই।

    গত বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ রানা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আফজাল সামী সৈয়দ-আলী বিশেষ প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজার হিসেবে চিফ প্রসিকিউটরকে বিভিন্ন আইনি বিষয়ে সহায়তা করবেন। তাঁর আন্তর্জাতিক অভিজ্ঞতা ট্রাইব্যুনালের জটিল মামলাগুলো মোকাবিলায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। অপরদিকে ব্যারিস্টার মুহাম্মদ সাইফ উদ্দীন খালেদ গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে আন্তর্জাতিক পরিসরে প্রসিকিউশনের কার্যক্রম প্রচার এবং সচেতনতা তৈরির দায়িত্ব পালন করবেন।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তাঁরা দুজনই যুক্তরাজ্যপ্রবাসী এবং আন্তর্জাতিক আইনচর্চায় দীর্ঘদিনের অভিজ্ঞ। তাঁদের নিয়োগের মেয়াদ এক বছর। এই সময়ে তাঁরা কোনো ধরনের আর্থিক সুবিধা ছাড়াই সম্পূর্ণ অবৈতনিকভাবে দায়িত্ব পালন করবেন। আইন মন্ত্রণালয় মনে করছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে অভিজ্ঞ এই দুই আইনজীবীর অন্তর্ভুক্তি ট্রাইব্যুনালের কাজকে আরও শক্তিশালী করবে এবং চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় কৌশলগত সুবিধা দেবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বজ্রপাতের নিরোধে রাষ্ট্রীয় নীরবতা, নেই কোনো সরকারি বরাদ্দ

    মে 2, 2026
    বাংলাদেশ

    ইউনূস-নূরজাহানের বিচার চাওয়া উচিত: আনিস আলমগীর

    মে 2, 2026
    বাংলাদেশ

    মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কারা ছিল, তা এখন সর্বজনস্বীকৃত সত্য: আইনমন্ত্রী

    মে 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.