Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জীবনরক্ষাকারী সব ওষুধের মূল্য ঠিক করবে সরকার
    আইন আদালত

    জীবনরক্ষাকারী সব ওষুধের মূল্য ঠিক করবে সরকার

    মনিরুজ্জামাননভেম্বর 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    হাইকোর্ট জীবনরক্ষাকারী সব ওষুধের দাম সরকারকে নির্ধারণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ১৯৯৪ সালে জারি করা সেই সার্কুলারকে অবৈধ ঘোষণা করেছেন, যেখানে সরকার নিজেদের ক্ষমতা সীমিত করে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বেশির ভাগ ওষুধের দাম নির্ধারণের সুযোগ দিয়েছিল।

    গতকাল সোমবার (২৪ নভেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেন। চলতি বছরের ২৫ আগস্ট রায়টি ঘোষণা করা হলেও তা গতকাল প্রকাশ হয়।

    আদালতে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, ওষুধ জীবন রক্ষার জন্য অপরিহার্য। এর মূল্য নিয়ন্ত্রণহীনতা সরাসরি নাগরিকের বেঁচে থাকার অধিকারের সঙ্গে সম্পর্কিত। তাই সরকারের ক্ষমতা সীমিত করা ১৯৯৪ সালের সার্কুলার মৌলিক অধিকারের পরিপন্থি।

    ওষুধের মূল্য নিয়ন্ত্রণসংক্রান্ত ওই সার্কুলারকে চ্যালেঞ্জ করে ২০১৮ সালে জনস্বার্থে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। রুল জারির পর দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে নির্দেশনা দেন।

    রায়ে বলা হয়, ১৯৮২ সালের ওষুধ (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ—যা এখন ওষুধ ও কসমেটিক্স আইন, ২০২৩—এর বিধান অনুযায়ী ওষুধের যৌক্তিক মূল্য নির্ধারণ সরকারের এখতিয়ার। কিন্তু ২৬ ফেব্রুয়ারি ১৯৯৪ সালের সার্কুলারে ১১৭টি ওষুধ ছাড়া বাকি সব ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে দেওয়া হয়, যা আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    দেশের অর্থনীতি কোন পথে যাচ্ছে?

    আগস্ট 30, 2026
    আইন আদালত

    ইসহাক হত্যা মামলায় সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

    আগস্ট 30, 2026
    বিশ্লেষণ

    একটা অনিশ্চিত বিপদের জন্য নিশ্চিত খরচ

    আগস্ট 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.