Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দ্রুত বিচার নিশ্চিত করতে যাত্রা শুরু করলো ই-পারিবারিক আদালত
    আইন আদালত

    দ্রুত বিচার নিশ্চিত করতে যাত্রা শুরু করলো ই-পারিবারিক আদালত

    মনিরুজ্জামানUpdated:নভেম্বর 25, 2025নভেম্বর 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকা মহানগর আদালতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ই-পারিবারিক আদালত। নতুন এই ডিজিটাল ব্যবস্থা চালুর মাধ্যমে মামলার দীর্ঘসূত্রতা, অতিরিক্ত খরচ, দূরত্বজনিত ঝামেলা, কাগজের নথি ব্যবস্থাপনার জটিলতা, সময়ক্ষেপণ ও ভিড়–অপেক্ষার মতো বহু দিনের সমস্যার সমাধান মিলবে বলে আশা করা হচ্ছে।

    গতকাল সোমবার (২৪ নভেম্বর) এ সেবার উদ্বোধন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। নতুন ব্যবস্থায় অনলাইনে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। খরচ হবে কম। বাসায় বসেই সেবা নেওয়া সম্ভব হবে। ডিজিটাল নথি ব্যবস্থাপনা থাকবে। সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা রেজিস্ট্রেশন সুবিধা এবং অনলাইন শিডিউলিংয়ের মাধ্যমে সময় নির্ধারণ করা যাবে।

    ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এ উদ্যোগ সব পক্ষকে গ্রহণ করতে হবে। তিনি বলেন, আগামীতে যে সরকারই দায়িত্বে আসুক, এই প্রক্রিয়া চালু রাখা জরুরি। অন্যথায় এটি ধীরে ধীরে গুরুত্ব হারাতে পারে।

    পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এ উদ্যোগ বিচারব্যবস্থায় বড় অগ্রগতি। পাশাপাশি পেপারলেস ব্যবস্থা পরিবেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

    ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, নতুন এই ডিজিটাল সেবা আইনজীবীদের আরও দ্রুত ও কার্যকরভাবে সহায়তা করবে।

    এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, ই-পারিবারিক আদালত বিচারব্যবস্থাকে পেপারলেস সিস্টেমের দিকে এগিয়ে নেবে, যা আধুনিক বিচারসেবা নিশ্চিত করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    ইসহাক হত্যা মামলায় সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

    আগস্ট 30, 2026
    আইন আদালত

    ৬৪ জেলায় মন্ত্রী-হুইপদের দায়িত্ব, সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ১১ এমপির রিট

    আগস্ট 30, 2026
    বিশ্লেষণ

    স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী সিদ্ধান্তের সময়

    আগস্ট 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.