Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পূর্বাচল প্লট বরাদ্দ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড
    আইন আদালত

    পূর্বাচল প্লট বরাদ্দ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

    হাসিব উজ জামানUpdated:নভেম্বর 27, 2025নভেম্বর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা তিনটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

    রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার গ্রেফতার একমাত্র আসামি—রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম। পাশাপাশি দুদকের আইনজীবীরাও আদালতে উপস্থিত ছিলেন।

    এই তিন মামলায় শেখ হাসিনা ছাড়াও তার পরিবারের সদস্যসহ মোট ৪৭ জনকে আসামি করা হয়েছিল। অভিযোগপত্রে বলা হয়, ধানমন্ডির সুধাসদনে থাকা ওয়াজেদ মিয়ার নামে পূর্বের একটি প্লটের তথ্য গোপন রেখে এবং মিথ্যা হলফনামা প্রদান করে শেখ হাসিনা নতুন একটি প্লট নেন। এতে রাজউকের বিধিমালা লঙ্ঘিত হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আর্থিক সুবিধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ আনা হয়।

    একই ধরনের অভিযোগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও পৃথক মামলার রায় আজই ঘোষণা হওয়ার কথা রয়েছে।

    তিনটি মামলার শুরু থেকেই শেখ হাসিনা, তার ছেলে জয় ও মেয়ে পুতুল—তিনজনই পলাতক অবস্থায় আছেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

    গত রোববার দুই পক্ষের যুক্তিতর্ক শুনে বিচারক রায় ঘোষণার জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেছিলেন।

    এর বাইরে, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে করা প্লট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১ ডিসেম্বর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘আমেরিকা ধ্বংস হোক’ স্লোগানে মুখর তেহরান

    জুলাই 5, 2026
    আইন আদালত

    নারায়ণগঞ্জের সাত খুন: ১২ বছর পরও শেষ হয়নি বিচার

    জুলাই 5, 2026
    অপরাধ

    নাভানাকে ঘিরে বিদেশি সম্পদের অনুসন্ধানে কী মিলল?

    জুলাই 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.