Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল
    আইন আদালত

    নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল

    মনিরুজ্জামাননভেম্বর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের ভূমি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে প্রণীত হচ্ছে ‘ভূমি ব্যবহার স্বত্ব আইন’ ও ‘ভূমি অপরাধ, প্রতিরোধ ও প্রতিকার আইন’। নতুন আইনের আওতায় সাত ধরনের দলিল অকার্যকর ঘোষণা করা হবে। এতে রয়েছে রেজিস্ট্রিবিহীন দলিল, অবৈধ দলিল এবং সিল–সাক্ষরবিহীন দলিলসহ অন্যান্য দলিল। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এসব দলিল আইনের দৃষ্টিতে বৈধ নয় এবং সরকারকে কোনো রাজস্ব দেয় না। তাই নতুন আইন কার্যকালে এগুলো অকার্যকর হবে।

    আইন অনুযায়ী, জমি ক্রয়-বিক্রয়, হেবা বা দান, বন্ধক, উত্তরাধিকারের ভিত্তিতে বাটোয়ারা—সব ধরনের দলিল সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা বাধ্যতামূলক। রেজিস্ট্রি ছাড়া কোনো দলিল বৈধ হবে না। বায়না দলিলের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। রেজিস্ট্রি করতে জমির বিস্তারিত বিবরণ, মালিকানা ইতিহাস, সীমানা, নকশা, দাতা-গ্রহীতার তথ্য এবং প্রয়োজনীয় হলফনামা থাকতে হবে। সঙ্গে রেজিস্ট্রি ফি, কর, ভ্যাট ও আয়করসহ সব সরকারি চার্জ পরিশোধও বাধ্যতামূলক।

    নতুন আইনে জাল খতিয়ান ও জাল দলিল তৈরি করে জমি দখলের প্রচলিত দুর্নীতি প্রতিরোধের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। খাস জমি জালিয়াতির মাধ্যমে দখল করা হলে সেই দলিল বাতিল হবে। একইভাবে, ওয়ারিশদের অধিকার বঞ্চিত করে সম্পত্তি বিক্রি করা হলে সেটিও অকার্যকর হবে।

    আইন প্রণয়নের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্রুত বিচার ও শাস্তির ব্যবস্থা করা হয়েছে। দলিল জালিয়াতি, অবৈধ দখল ও প্রতারণার জন্য শাস্তি হিসেবে রয়েছে তিন মাস থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড। ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আইন কার্যকর হলে দেশের ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে, জালিয়াতি কমবে এবং প্রকৃত মালিকানা সুরক্ষিত থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘আমেরিকা ধ্বংস হোক’ স্লোগানে মুখর তেহরান

    জুলাই 5, 2026
    আইন আদালত

    নারায়ণগঞ্জের সাত খুন: ১২ বছর পরও শেষ হয়নি বিচার

    জুলাই 5, 2026
    অপরাধ

    নাভানাকে ঘিরে বিদেশি সম্পদের অনুসন্ধানে কী মিলল?

    জুলাই 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.