Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্লট বরাদ্দ জালিয়াতিতে হাসিনা-রেহানা-টিউলিপের কারাদণ্ড
    আইন আদালত

    প্লট বরাদ্দ জালিয়াতিতে হাসিনা-রেহানা-টিউলিপের কারাদণ্ড

    মনিরুজ্জামানUpdated:ডিসেম্বর 1, 2025ডিসেম্বর 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাদের আত্মীয় লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ-৪ আদালত।

    আজ সোমবার বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। আদালতের রায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ৫ বছর, শেখ রেহানাকে ৭ বছর এবং টিউলিপ রিজওয়ানাকে ২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সরকারি সম্পদের অনিয়মমূলক ব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের ১৩ জানুয়ারি মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক সালাহউদ্দিন।

    দুদক এই মামলার তদন্ত শেষ করে ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে সম্পূর্ণ তথ্য ও প্রমাণসহ অনিয়মের নানা ঘটনা তুলে ধরা হয়। ৩১ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার প্রক্রিয়ায় মোট ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন, যারা বিভিন্ন তথ্য ও প্রমাণ উপস্থাপন করেন।

    এর আগে, ২৭ নভেম্বর একই ধরনের তিনটি মামলায় শেখ হাসিনার জন্য ২১ বছর, এক মামলায় সজীব ওয়াজেদ জয়ের জন্য ৫ বছর এবং সায়মা ওয়াজেদ পুতুলের জন্য ৫ বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছিল। বর্তমানে এই রায়ের মাধ্যমে পূর্বাচল প্লট বরাদ্দ জালিয়াতি মামলার এক নতুন অধ্যায় চিহ্নিত হলো।

    দুদক ও আদালতের সূত্রে জানা গেছে, মামলায় দোষী সাব্যস্ত হওয়া এই ব্যক্তিরা সরকারি সম্পদের অনিয়মমূলক বরাদ্দ ও ক্ষমতার অপব্যবহার করেছেন। রায়ের ফলে দেশের সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হলো।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    নারায়ণগঞ্জের সাত খুন: ১২ বছর পরও শেষ হয়নি বিচার

    জুলাই 5, 2026
    মতামত

    সাংবাদিকদের বিচার—আইসিটির ভূমিকা কতটা যৌক্তিক?

    জুলাই 4, 2026
    আইন আদালত

    সহকারী কমিশনার, না নির্বাহী ম্যাজিস্ট্রেট—বিতর্কের আইনি বিশ্লেষণ

    জুলাই 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.