Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়া অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ
    আইন আদালত

    পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়া অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ

    নাহিদডিসেম্বর 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ব্রিফিংয়ে বিষয়টি জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    তিনি জানান, প্রস্তাবিত পুলিশ কমিশন নাগরিকের অভিযোগ অনুসন্ধান ও নিষ্পত্তি করবে। পাশাপাশি পুলিশ সদস্যদের সংক্ষোভ ও পেশাগত নানা সমস্যার সমাধানে সরকারের কাছে সুপারিশ দেবে।

    অধ্যাদেশের কাঠামো তুলে ধরে রিজওয়ানা হাসান বলেন, কমিশনের প্রধান হবেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। সদস্য হিসেবে থাকবেন একজন অবসরপ্রাপ্ত জেলা জজ, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক পদমর্যাদার নিচে নন এমন একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, একটি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক—যিনি কর্মরত বা অবসরপ্রাপ্ত যেকোনো অবস্থায় থাকতে পারেন—এবং মানবাধিকার ও সুশাসন বিষয়ে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশেষজ্ঞ।

    কমিশনের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, একটি বাছাই কমিটির মাধ্যমে সদস্যদের নাম প্রস্তাব করা হবে। সেই তালিকা থেকে সরকার নিয়োগ দেবে। বাছাই কমিটিতে থাকবেন আপিল বিভাগের প্রধান বিচারপতির মনোনীত একজন বিচারপতি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব এবং জাতীয় সংসদের দুজন প্রতিনিধি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    আপনি উত্তরপাড়ার বিশেষজ্ঞ, আমরা দক্ষিণপাড়ার বিশেষজ্ঞ

    মার্চ 2, 2026
    আইন আদালত

    প্রযুক্তির অগ্রযাত্রায় আদালতের সেকেলে নিয়ম কি হারাচ্ছে প্রাসঙ্গিকতা?

    মার্চ 2, 2026
    আইন আদালত

    মদ্যপ চালকের কারণে অভিভাবক মারা গেলে শিশুর ভরণপোষণ বাধ্যতামূলক

    মার্চ 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.