Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মদ্যপ চালকের কারণে অভিভাবক মারা গেলে শিশুর ভরণপোষণ বাধ্যতামূলক
    আইন আদালত

    মদ্যপ চালকের কারণে অভিভাবক মারা গেলে শিশুর ভরণপোষণ বাধ্যতামূলক

    মনিরুজ্জামানমার্চ 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি নতুন আইন কার্যকর হয়েছে, যা মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনায় শিশুদের বাবা-মা বা আইনগত অভিভাবক মারা গেলে, দোষী চালককে শিশুর ভরণপোষণের দায়িত্ব নিতে বাধ্য করবে। আইনটি শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ‘বেন্টলিস ল’ বা House Bill 393 নামে পরিচিত এই আইন ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

    আইন অনুযায়ী, যদি কোনো মদ্যপ চালক ‘ইন্টক্সিকেশন ম্যানস্লটার’ অপরাধে দোষী সাব্যস্ত হন এবং তার কারণে কোনো শিশুর অভিভাবক প্রাণ হারান, আদালত তাকে শিশুর জন্য আর্থিক সহায়তা বা চাইল্ড সাপোর্ট দিতে আদেশ দিতে পারবে। শিশুর বয়স ১৮ বছর পূর্ণ হওয়া অথবা হাইস্কুল শেষ হওয়া পর্যন্ত, যেটি পরে ঘটে, ওই আর্থিক সহায়তা চালু থাকবে।

    ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ: বিচারক ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণের সময় কয়েকটি বিষয় বিবেচনা করবেন:

    • শিশুর বর্তমান আর্থিক, মানসিক ও শিক্ষাগত চাহিদা
    • দুর্ঘটনার আগে শিশুর জীবনযাত্রার মান
    • জীবিত অন্য অভিভাবকের আর্থিক অবস্থা
    • দোষী সাব্যস্ত ব্যক্তির নিজস্ব আর্থিক সক্ষমতা

    যদি অপরাধী কারাগারে থাকেন, তবে কারাগার থেকে মুক্তির এক বছরের মধ্যে কিস্তিতে অর্থ প্রদান শুরু করতে হবে এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হবে।

    আইনের পেছনের হৃদয়বিদারক ঘটনা:

    আইনটির নামকরণ করা হয়েছে এক মর্মান্তিক ঘটনার স্মৃতিতে। ২০২১ সালের এপ্রিলে Missouri অঙ্গরাজ্যে এক মদ্যপ চালকের দুর্ঘটনায় নিহত হন কর্ডেল উইলিয়ামস, তার বাগদত্তা লেইসি নিউটন এবং তাদের চার মাস বয়সী সন্তান। দুর্ঘটনায় আরও দুই সন্তান, বেন্টলি ও মেসন, বাবা-মাকে হারিয়ে এতিম হয়ে পড়ে।

    শিশুদের দাদি সিসিলিয়া উইলিয়ামস দায়িত্ব নিয়ে আইনি লড়াই শুরু করেন। তার মূল দাবি ছিল শাস্তির পাশাপাশি এতিম শিশুদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। দীর্ঘ আন্দোলনের পরই টেক্সাসে ‘বেন্টলিস ল’ প্রণয়ন করা হয়, যা তার নাতি বেন্টলির নামানুসারে রাখা হয়েছে।

    ২০২২ সালে Tennessee প্রথম অঙ্গরাজ্য হিসেবে এ ধরনের আইন পাস করে। পরবর্তীতে Kentucky, Maine ও টেক্সাসসহ আরও কয়েকটি অঙ্গরাজ্য একই ধরনের আইন গ্রহণ করেছে। আইনটি এখন যুক্তরাষ্ট্রজুড়ে সড়ক নিরাপত্তা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুদের অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    গাজা গণহত্যা: জাতিসংঘের কতগুলো অনুসন্ধান পশ্চিমারা উপেক্ষা করবে?

    জুলাই 4, 2026
    মতামত

    ফলাফল পূর্বনির্ধারিত হওয়া সত্ত্বেও আলজেরিয়া কেন এখনও নির্বাচন করে?

    জুলাই 4, 2026
    অর্থনীতি

    রফতানি খাত কীভাবে হারানো গতি ফিরে পাবে

    জুলাই 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.