Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হাসিনা-কামালের সাজা বাড়াতে প্রসিকিউশনের ৮ যুক্তি
    আইন আদালত

    হাসিনা-কামালের সাজা বাড়াতে প্রসিকিউশনের ৮ যুক্তি

    মনিরুজ্জামানডিসেম্বর 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আটটি যুক্তিতে আমৃত্যু কারাদণ্ড বৃদ্ধির মাধ্যমে মৃত্যুদণ্ডের জন্য আপিল করেছেন রাষ্ট্রপক্ষ।

    আজ সোমবার (১৫ ডিসেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এই আপিল দায়ের করেন।

    প্রসিকিউশনের আটটি যুক্তি:

    ১. আইনের বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন-১৯৭৩ অনুযায়ী প্রথমেই মৃত্যুদণ্ডের বিধান আছে। অপরাধের ভয়াবহতা (গ্রাভিটি অব দ্য অফেন্স) বিবেচনা করলে সব চার্জেই মৃত্যুদণ্ড প্রযোজ্য।

    ২. গুরুতর মানবাধিকার লঙ্ঘন: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত অপরাধগুলো গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নৃশংসতম অপরাধ। আইন অনুযায়ী এর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড।

    ৩. নিরস্ত্র মানুষের ওপর আক্রমণ: নিরীহ ও নিরস্ত্র মানুষের ওপর আক্রমণের ব্যাপকতা মারাত্মক ছিল। এর জন্য মৃত্যুদণ্ড ছাড়া অন্য শাস্তি আইনত সঠিক নয়।

    ৪. অপরাধের ভয়াবহতা অনুযায়ী শাস্তি: গ্রাভিটি অব দ্য অফেন্স অনুযায়ী এই ধরনের অপরাধে মৃত্যুদণ্ডই একমাত্র ন্যায্য শাস্তি।

    ৫. সমাজের প্রত্যাশা: আসামির অধিকার দেখার পাশাপাশি ভুক্তভোগী ও সমাজের যৌক্তিক প্রত্যাশাও বিচারককে বিবেচনা করতে হবে। সমাজ আশা করে এই ধরনের অপরাধের জন্য কঠোর শাস্তি দেওয়া হবে।

    ৬. পলাতক থাকা ও বিচার বাধা দেওয়া: আসামিরা জানতেন ট্রাইব্যুনালে মামলা চলছে। তবুও তারা পলাতক থেকে বিভিন্ন ট্রায়ালে বাধা সৃষ্টি করেছেন। এ ধরনের আচরণের ক্ষেত্রে শাস্তি কমানো যায় না।

    ৭. হত্যাযজ্ঞের বিস্তার: আসামিদের নির্দেশে দেশে ১৪০০-এর বেশি মানুষ শহীদ হয়েছেন, ২৫ হাজারের বেশি আহত হয়েছেন। হত্যাযজ্ঞ পৈশাচিক এবং পরিকল্পিত ছিল।

    ৮. চার্জ-১ এ ন্যায্য বিচার: চার্জ-১ এ আবু সাঈদের হত্যাকাণ্ডে আসামিদের প্রত্যক্ষ জড়িততা রয়েছে। এই কারণে চার্জ-১ এর জন্যও মৃত্যুদণ্ড ন্যায্য।

    আপিল দায়েরের পর গাজী এমএইচ তামিম বলেন, ‘‘গত ১৭ নভেম্বর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম রায় ঘোষণা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দু’জনই সাজাপ্রাপ্ত হয়েছেন। একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড, আরেকটিতে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আমরা সেই আমৃত্যু কারাদণ্ড বৃদ্ধির মাধ্যমে মৃত্যুদণ্ডে রূপান্তরের জন্য আপিল করেছি।’’

    তিনি আরও বলেন, ‘‘রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। আমরা এর আগেই আপিল দায়ের করেছি। আপিল নিষ্পত্তি ৬০ দিনের মধ্যে হওয়ার বিধান রয়েছে। আশা করছি, সময়ের মধ্যে এটি নিষ্পত্তি হবে।’’ তামিম বলেন, ‘‘এই অপরাধের নৃশংসতার তুলনায় আমৃত্যু কারাদণ্ড কম বা অপরিপক্ক হয়েছে। তাই হেনিয়াস অফেন্সের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই একমাত্র প্রযোজ্য শাস্তি। তাদের নির্দেশ ও উসকানিতে ১৪০০-এর বেশি মানুষ শহীদ ও ২৫ হাজারের বেশি আহত হয়েছেন।’’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    প্রধানমন্ত্রীর থ্রিডি ছবি ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞা

    জুলাই 5, 2026
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

    জুলাই 5, 2026
    বাংলাদেশ

    অডিটের নামে প্রতারণা, করদাতাদের এনবিআরের সতর্কবার্তা

    জুলাই 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.