Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কর্মঘণ্টায় সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ, প্রমাণ পেলেই শাস্তি
    আইন আদালত

    কর্মঘণ্টায় সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ, প্রমাণ পেলেই শাস্তি

    মনিরুজ্জামানজানুয়ারি 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অধস্তন আদালতের বিচারকদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেছেন, আদালতের কর্মঘণ্টার মধ্যে কোনো বিচারক সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন না। যদি প্রমাণ পাওয়া যায়, সেটি হবে তার বিচারিক জীবনের শেষ দিন।

    গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে দেওয়া অভিভাষণে প্রধান বিচারপতি এই নির্দেশ দেন। তিনি আদালতের পরিবেশ, দ্রুততম সময়ে রায় প্রদানের গুরুত্ব, সততা বজায় রাখা এবং বহিরাগতদের কোর্টে প্রবেশ নিষিদ্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিচারকদের নির্দেশ দেন।

    প্রধান বিচারপতি বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে। কোনো বিচারক বিচার আসনে বসে অনিয়ম বা দুর্নীতিকে আশ্রয় দিতে পারবে না। সব বিচারককে সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। যদি কোনো কর্মকর্তা বা বিচারকের বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়ম প্রমাণিত হয়, তাকে শাস্তি দিতে হবে।

    রায় প্রদানের সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, শুনানি শেষের তিন থেকে সাত দিনের মধ্যে রায় প্রকাশ করতে হবে। বিলম্ব হলে মামলার নথি পুনঃপর্যালোচনা করতে হয়, যা সময়ের অপচয় এবং বিচারপ্রার্থীর জন্য ভোগান্তি সৃষ্টি করে। তাই রায় বা আদেশ প্রদানে কোনো বিলম্ব কাম্য নয়। আদালতের কর্মঘণ্টা পূর্ণভাবে ব্যবহার করতে হবে।

    প্রধান বিচারপতি আদালত ও কোর্ট প্রাঙ্গণের পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেন। তিনি বলেন, আইনজীবী ও মামলার পক্ষের বাইরে কেউ এজলাসে প্রবেশ করতে পারবে না। কোর্ট প্রাঙ্গণকে বহিরাগতমুক্ত রাখতে হবে। হকার, বাদাম, চা বা ডাব বিক্রেতা আদালতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এছাড়া আইনজীবীদের অবশ্যই ড্রেসকোড মেনে চলতে হবে।

    অধস্তন আদালতের অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। কর্মঘণ্টা সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা। দুপুরে খাবার ও নামাজের বিরতি রয়েছে।

    গত ২৩ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে তাকে পদে নিয়োগ দেওয়া হয়। ২৮ ডিসেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শপথগ্রহণ করান। শপথগ্রহণের পরই অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে এই অভিভাষণের আয়োজন করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বাটোয়ারা মামলা—অঙ্কের ফাঁদে জমি দখলের খেলা

    এপ্রিল 29, 2026
    আইন আদালত

    মেয়াদ থাকা ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ—কী বলে আইন ও সংবিধান?

    এপ্রিল 28, 2026
    আইন আদালত

    জাতীয় আইনগত সহায়তা দিবস আজ

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.