Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গুম তদন্ত কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়াল সরকার
    আইন আদালত

    গুম তদন্ত কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়াল সরকার

    সিভি ডেস্কUpdated:জানুয়ারি 2, 2026জানুয়ারি 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গুম সংক্রান্ত কমিশন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গুমসংক্রান্ত অভিযোগের তদন্ত চালিয়ে যেতে তদন্ত কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    প্রজ্ঞাপনে বলা হয়, কমিশনস অব ইনকোয়্যারি অ্যাক্ট, ১৯৫৬–এর সেকশন ৩–এ প্রদত্ত ক্ষমতাবলে গুম তদন্ত কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। মেয়াদ শেষ হয়ে গেলেও আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুমের অভিযোগ আসা অব্যাহত থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    গত জুনে সরকারের কাছে জমা দেওয়া প্রতিবেদনে কমিশন জানায়, সে সময় পর্যন্ত তাদের কাছে ১ হাজার ৮৫০টি অভিযোগ জমা পড়ে। পরবর্তীতে অভিযোগের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সর্বশেষ ডিসেম্বর পর্যন্ত তা চার হাজার ছাড়িয়ে যায় বলে কমিশন সূত্রে জানা গেছে।

    অন্তর্বর্তী সরকার গত বছরের ২৭ আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গুমসংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে। কমিশন ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে সংঘটিত গুমের ঘটনাগুলো তদন্ত করছে।

    বর্ধিত মেয়াদে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত গুমের শিকার ব্যক্তি নিজে অথবা তার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন কিংবা ঘটনার প্রত্যক্ষদর্শীরা কমিশনের কাছে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ ডাকযোগে কিংবা ই-মেইলের মাধ্যমেও জমা দেওয়া যাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    সাংবাদিকদের বিচার—আইসিটির ভূমিকা কতটা যৌক্তিক?

    জুলাই 4, 2026
    আইন আদালত

    সহকারী কমিশনার, না নির্বাহী ম্যাজিস্ট্রেট—বিতর্কের আইনি বিশ্লেষণ

    জুলাই 4, 2026
    আইন আদালত

    ওকালতনামার অপব্যবহার: সইয়ের ফাঁদে জিম্মি বিচারপ্রার্থী

    জুলাই 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.