Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিমান ভাড়া নিয়ন্ত্রণে নতুন অধ্যাদেশ
    আইন আদালত

    বিমান ভাড়া নিয়ন্ত্রণে নতুন অধ্যাদেশ

    মনিরুজ্জামানUpdated:জানুয়ারি 3, 2026জানুয়ারি 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থায় যাত্রীসেবা জোরদার, টিকিটিং ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত এবং বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্য নিয়ে সরকার ‘বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে।

    গতকাল শুক্রবার (২ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের জারি করা এক গেজেটে এ তথ্য জানানো হয়। গেজেট অনুযায়ী, ২০১৭ সালের মূল বেসামরিক বিমান চলাচল আইনে ব্যাপক সংস্কার এনে এই অধ্যাদেশ কার্যকর করা হয়েছে। সংশোধিত আইনের শিরোনাম ও প্রস্তাবনায় প্রথমবারের মতো ‘যাত্রীসেবা’ শব্দটি যুক্ত করা হয়েছে।

    নতুন আইনে যাত্রীদের নিরাপত্তা, সুযোগ–সুবিধা এবং ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা নিশ্চিত করা কর্তৃপক্ষের আইনি বাধ্যবাধকতার আওতায় এসেছে। একই সঙ্গে প্রথমবারের মতো গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রোভাইডার, ডিস্ট্রিবিউশন চ্যানেল এবং সাধারণ বিক্রয় প্রতিনিধি (জিএসএ)—এই তিনটি গুরুত্বপূর্ণ খাতের সুনির্দিষ্ট সংজ্ঞা ও দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয়েছে।

    অধ্যাদেশে বিমান ভাড়া ও সংশ্লিষ্ট চার্জ নির্ধারণে স্বচ্ছতা আনতে একটি উচ্চপর্যায়ের উপদেষ্টা পর্ষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পর্ষদ দেশি ও বিদেশি এয়ার অপারেটর এবং গ্রাউন্ড হ্যান্ডলিং অপারেটরদের জন্য ফি, চার্জ, রয়্যালটি ও ভাড়ার হার নির্ধারণে সরকারকে সুপারিশ করবে।

    এয়ার অপারেটরদের তাদের সব রুটের সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়ার তালিকা বা ট্যারিফ কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। কোনো রুটে কৃত্রিম সংকট সৃষ্টি বা অস্বাভাবিক ভাড়া বাড়ার প্রমাণ মিললে কর্তৃপক্ষের চেয়ারম্যান সরাসরি হস্তক্ষেপ করতে পারবেন।

    নতুন অধ্যাদেশে বলা হয়েছে, কোনো বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতে চাইলে তাকে নিজস্ব কার্যালয় স্থাপন করতে হবে। বিকল্প হিসেবে শতভাগ বাংলাদেশি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানকে সাধারণ বিক্রয় প্রতিনিধি হিসেবে নিয়োগ দিতে হবে। একই সঙ্গে কোনো এয়ার অপারেটর সরাসরি ট্রাভেল এজেন্সি ব্যবসা বা জিএসএ হিসেবে কাজ করতে পারবে না। এতে বাজারে অসম প্রতিযোগিতা কমবে বলে আশা করা হচ্ছে।

    টিকিট বিক্রির ডিজিটাল মাধ্যম বা ডিস্ট্রিবিউশন চ্যানেল—যেমন অ্যাপ, ওয়েব পোর্টাল ও জিডিএস—এখন থেকে বাধ্যতামূলকভাবে কর্তৃপক্ষের নিবন্ধন নিতে হবে। কৃত্রিম সংকট তৈরি বা আসন ব্লকিং ঠেকাতে চেয়ারম্যানকে রিয়েল টাইম এক্সেসের ক্ষমতা দেওয়া হয়েছে। জনস্বার্থবিরোধী কার্যক্রমের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউশন চ্যানেলের নিবন্ধন বাতিল বা স্থগিত করা যাবে।

    এই অধ্যাদেশ কার্যকরের মাধ্যমে দেশের বেসামরিক বিমান চলাচল খাতে যাত্রীস্বার্থ, ভাড়া নিয়ন্ত্রণ এবং ডিজিটাল স্বচ্ছতা আরও শক্তিশালী হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    চিমটিবিল সীমান্তে গুলিতে নিহত সোহাগ, পরিবারের দাবি বিএসএফের গুলি

    আগস্ট 30, 2026
    অর্থনীতি

    এনবিআরে একযোগে ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

    আগস্ট 30, 2026
    বাংলাদেশ

    বর্ষায় আর ভাঙবে না রাস্তা, মালয়েশিয়ার প্রযুক্তি আনছে সরকার

    আগস্ট 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.