Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাণিজ্যিক আদালত গঠনে অধ্যাদেশ জারি
    আইন আদালত

    বাণিজ্যিক আদালত গঠনে অধ্যাদেশ জারি

    মনিরুজ্জামানUpdated:জানুয়ারি 3, 2026জানুয়ারি 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধি ত্বরান্বিত করতে সরকার বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার জন্য একটি অধ্যাদেশ জারি করেছে।

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরের পর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগ গত বৃহস্পতিবার প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাদেশ জারির বিষয়টি জানিয়েছে।

    অধ্যাদেশে বাণিজ্যিক বিরোধের সংজ্ঞায় বলা হয়েছে, স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বা অর্থ ফেরতের উদ্দেশ্যে যদি কোনো সম্পত্তি জামানত হিসেবে ব্যবহার করা হয়, অথবা কোনো চুক্তির পক্ষ সরকার, সরকারি সংস্থা, বা সরকারি কার্যক্রম পরিচালিত বেসরকারি সংস্থা হয়, তবে এই ধরনের বিরোধকে সাধারণ বিরোধ হিসেবে গণ্য করা যাবে না।

    এতে আরও বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষ প্রজ্ঞাপন জারি করে প্রয়োজনীয় সংখ্যক বাণিজ্যিক আদালত গঠন করবে। কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আদালতের ভৌগোলিক এখতিয়ার নির্ধারণ করবে এবং প্রয়োজনমতো এখতিয়ার বৃদ্ধি, হ্রাস বা পরিবর্তন করতে পারবে।

    বাণিজ্যিক আদালতের বিচারক বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের জেলা জজ বা অতিরিক্ত জেলা জজদের মধ্য থেকে নিযুক্ত হবেন। চূড়ান্ত রায় বা আদেশের বিরুদ্ধে আপিল ও রিভিশনের ব্যবস্থা করবেন বাংলাদেশের প্রধান বিচারপতি। তিনি হাই কোর্টে এক বা একাধিক বাণিজ্যিক আপিল বেঞ্চ গঠন করবেন। অধ্যাদেশে বলা হয়েছে, প্রচলিত আইন যা কিছুই থাকুক না কেন, বাণিজ্যিক আদালতের চূড়ান্ত রায় ছাড়া অন্য কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। তবে, দেওয়ানি কার্যবিধির নিয়ম মেনে রিভিশন বা রিভিউ দায়ের করা সম্ভব হবে।

    যে কোনো পক্ষ যদি বাণিজ্যিক আদালতের রায় বা আদেশে অসন্তুষ্ট হন, তিনি ৬০ দিনের মধ্যে হাই কোর্ট বিভাগে আপিল বা ক্ষেত্রমত রিভিশন দাখিল করতে পারবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    স্বাস্থ্য

    হামে শিশুদের মর্মান্তিক মৃত্যুর দায় কি ইউনুস–নূরজাহান নিবেন?

    এপ্রিল 10, 2026
    বাংলাদেশ

    হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ

    এপ্রিল 10, 2026
    বিশ্ব অর্থনীতি

    পেট্রোডলার: ডলারের অদৃশ্য দাপট ও বিশ্ব রাজনীতির সমীকরণ

    এপ্রিল 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.