Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আইনি বাধা কাটিয়ে ১২ ফেব্রুয়ারিই পাবনার দুই আসনে নির্বাচন
    আইন আদালত

    আইনি বাধা কাটিয়ে ১২ ফেব্রুয়ারিই পাবনার দুই আসনে নির্বাচন

    Najmus Sakibজানুয়ারি 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নির্বাচন কমিশনের গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেট অনুযায়ী পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচনে আর কোনো আইনি বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। ফলে নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি এই দুই আসনে নির্বাচন আয়োজন করা যাবে।

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ আদেশ দেওয়া হয়। শুনানি শেষে আদালত স্পষ্ট করেন, ইসির চূড়ান্ত গেজেটে নির্ধারিত সীমানা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রতিবন্ধকতা নেই।

    এর আগে সংসদীয় আসনের সীমানা নিয়ে জটিলতার কারণে পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত রাখতে নির্দেশ দিয়েছিলেন চেম্বার আদালত। ওই নির্দেশনার পর নির্বাচন কমিশনও নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে।

    ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন পাবনা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নজিবুর রহমান। তার আপিলের পরিপ্রেক্ষিতেই বিষয়টি আপিল বিভাগের শুনানিতে আসে।

    প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে। গেজেটে সাঁথিয়া উপজেলার পুরো এলাকা নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসন নির্ধারণ করা হয়।

    এই পুনর্বিন্যাসের বৈধতা চ্যালেঞ্জ করে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে পৃথক রিট আবেদন করেন। এসব রিটের সূত্র ধরেই পরবর্তীতে নির্বাচন স্থগিতের বিষয়টি সামনে আসে।

    আপিল বিভাগের সর্বশেষ আদেশে সে জটিলতার অবসান হলো। ফলে নির্ধারিত তারিখে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচনী কার্যক্রম চালাতে আর কোনো আইনি বাধা থাকল না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া জাপানি বিনিয়োগ বাড়বে না

    জুলাই 5, 2026
    বাংলাদেশ

    দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

    জুলাই 5, 2026
    বাংলাদেশ

    বাড়িওয়ালার শর্তে জিম্মি লাখো ভাড়াটিয়া, আইনের সুরক্ষা কাগজেই সীমাবদ্ধ

    জুলাই 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.