Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জেলা আদালতে চালু হচ্ছে ই-বেইলবন্ড
    আইন আদালত

    জেলা আদালতে চালু হচ্ছে ই-বেইলবন্ড

    মনিরুজ্জামানজানুয়ারি 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জেলা পর্যায়ের আদালতে ই-বেইলবন্ড ম্যানেজমেন্ট সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে। এটি ফৌজদারি কার্যবিধির সংশোধনের আলোকে নেওয়া হয়েছে। The Code of Criminal Procedure (Second Amendment) Ordinance, 2025 অনুযায়ী ফৌজদারি কার্যবিধির ৪৯৯ ধারায় অনলাইনে বেইলবন্ড দাখিলের বিধান যুক্ত হওয়ার পর এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

    আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশেকুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিজিটাল বেইলবন্ড ব্যবস্থার মাধ্যমে জামিন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দ্রুততা বাড়ানো সম্ভব হবে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বিচার ব্যবস্থাকে ডিজিটাল, জনবান্ধব এবং হয়রানিমুক্ত করতে এই সিস্টেম তৈরি করা হয়েছে। প্রথম ধাপে ১৬ অক্টোবর ২০২৫ তারিখ থেকে নারায়ণগঞ্জ জেলায় এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল।

    আগামী ২১ জানুয়ারি ২০২৬ সকাল ৯টায় জুম প্ল্যাটফর্মের মাধ্যমে মানিকগঞ্জ, বান্দরবান, মৌলভীবাজার, শেরপুর, জয়পুরহাট, পঞ্চগড়, মেহেরপুর ও ঝালকাঠি জেলায় একযোগে উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে সিস্টেম উদ্বোধন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ জানুয়ারি থেকে ফৌজদারি কার্যবিধির ৪৯৯(৩) ধারার উদ্দেশ্য পূরণে সংশ্লিষ্ট জেলাগুলোর দায়রা জজ ও ম্যাজিস্ট্রেটরা অনলাইনে বেইলবন্ড গ্রহণের জন্য প্রশাসনিকভাবে প্রস্তুত থাকবেন। জেলা ও দায়রা জজদের মাধ্যমে অধীনস্থ আদালতসমূহে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতে বলা হয়েছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে সংশ্লিষ্ট জেলা আদালতের বিচারক, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, জেল সুপার এবং জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    ইসহাক হত্যা মামলায় সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

    আগস্ট 30, 2026
    আইন আদালত

    ৬৪ জেলায় মন্ত্রী-হুইপদের দায়িত্ব, সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ১১ এমপির রিট

    আগস্ট 30, 2026
    বিশ্লেষণ

    স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী সিদ্ধান্তের সময়

    আগস্ট 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    ইসহাক হত্যা মামলায় সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

    আইন আদালত আগস্ট 30, 2026

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.