Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ওষুধের দাম নির্ধারণে টাস্কফোর্স নিয়ে হাইকোর্টের রুল
    আইন আদালত

    ওষুধের দাম নির্ধারণে টাস্কফোর্স নিয়ে হাইকোর্টের রুল

    সিভি ডেস্কজানুয়ারি 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়ন ও ওষুধের যৌক্তিক মূল্য নির্ধারণে সুপারিশ দেওয়ার জন্য সরকার গঠিত টাস্কফোর্স কেন অবৈধ, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

    রুলে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগ গত বছরের ২৪ জুলাই একটি স্মারকের মাধ্যমে ১৮ সদস্যের যে টাস্কফোর্স গঠন করেছে, সেখানে আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথিক, বায়োকেমিক, হারবাল ও ভেটেরিনারি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়নি। এতে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ধারা ১৩ এবং উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের আলোকে ক্যাবিনেট ডিভিশন থেকে ২০২৪ সালের ১০ নভেম্বর জারি করা নির্দেশনা লঙ্ঘিত হয়েছে কি না, সে বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে।

    হাইকোর্ট আরও জানতে চেয়েছেন, টাস্কফোর্সে সংশ্লিষ্ট সব অংশীজনকে অন্তর্ভুক্ত না করার বিষয়ে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ও আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না। একই সঙ্গে কেন ওই স্মারক এবং এর ভিত্তিতে নেওয়া সব কার্যক্রমকে আইনগত কার্যকারিতাবিহীন ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

    রুলে আরও বলা হয়েছে, কেন আদালত বিবাদীদের নির্দেশ দেবেন না যে, ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ধারা ১৩ এবং উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুসরণ করে টাস্কফোর্সে আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথিক, বায়োকেমিক, হারবাল ও ভেটেরিনারি বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে অন্তর্ভুক্ত করতে হবে।

    সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

    বাংলাদেশ ইউনানী মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব এ কে মাহবুবুর রহমানের পক্ষে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট এ কে এম জাগলুল হায়দার আহমেদ আফ্রিক। রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান ও মোহাম্মদ আব্দুল করিমসহ সংশ্লিষ্ট আইন কর্মকর্তারা।

    আদালত রুলের জবাব দাখিলের জন্য বিবাদীদের তিন সপ্তাহ সময় দিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    ইসহাক হত্যা মামলায় সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

    আগস্ট 30, 2026
    আইন আদালত

    ৬৪ জেলায় মন্ত্রী-হুইপদের দায়িত্ব, সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ১১ এমপির রিট

    আগস্ট 30, 2026
    বিশ্লেষণ

    স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী সিদ্ধান্তের সময়

    আগস্ট 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    ইসহাক হত্যা মামলায় সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

    আইন আদালত আগস্ট 30, 2026

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.