Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নিখোঁজ বা গুম ব্যক্তির সম্পত্তি ব্যবহারে আইন কী বলে
    আইন আদালত

    নিখোঁজ বা গুম ব্যক্তির সম্পত্তি ব্যবহারে আইন কী বলে

    মনিরুজ্জামানUpdated:জানুয়ারি 27, 2026জানুয়ারি 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নিখোঁজ বা গুম হওয়া ব্যক্তির সম্পত্তি বণ্টনের বিষয়ে স্পষ্ট কোনো আইন নেই। সাধারণ পার্সোনাল ল-এর বিধান অনুযায়ী মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টনের নিয়ম থাকলেও গুম বা নিখোঁজের ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশনা নেই। এই অবস্থায় নিখোঁজ বা গুম হওয়া ব্যক্তির ওয়ারিশ—যেমন পিতা-মাতা, স্ত্রী, সন্তান এবং কিছু ক্ষেত্রে ভাই-বোন—কতদিন পর বা কোন তারিখ থেকে সম্পত্তি ব্যবহারের অধিকার পাবেন, তা আইনিভাবে পরিষ্কার নয়। এই ধরনের প্রশ্নের সমাধান পেতে সাধারণত বিভিন্ন আইনের সমন্বয়ে আদালতের পথ অনুসরণ করতে হয়।

    বাস্তবতার দিক থেকে, গুম হওয়া বা নিখোঁজ ব্যক্তির পরিবারকে স্বস্তি দিতে সম্প্রতি গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫ সালে প্রণীত হয়েছে। এই আইন অনুযায়ী, গুম হওয়া ব্যক্তির পরিবার—বিশেষ করে স্ত্রী বা সম্পত্তির ওপর নির্ভরশীল সদস্য—পাঁচ বছর পর্যন্ত অপেক্ষার পর সেই ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পত্তি ব্যবহার এবং হস্তান্তর করতে পারবে। তবে এটি সীমিতভাবে প্রযোজ্য, শুধুমাত্র যৌক্তিক জীবনধারণ এবং ব্যয় নির্বাহের জন্য।

    আইনের প্রক্রিয়া অনুযায়ী, আবেদনকারীদের সংশ্লিষ্ট ট্রাইবুনালে আবেদন করতে হবে। ট্রাইব্যুনালের বিচারক আবেদন বিবেচনা করে গুম সনদ ইস্যু করবেন। এই সনদের ভিত্তিতে গুম হওয়া ব্যক্তির পরিবার বা নির্ভরশীল সদস্যরা সম্পত্তি ব্যবহার করতে পারবে এবং কিছু ক্ষেত্রে হস্তান্তরের অনুমতিও পাবে। কিন্তু সম্পত্তি বণ্টন বা ওয়ারিশগণের মালিকানা স্বাভাবিক প্রক্রিয়ায় পাওয়ার বিষয়টি এখানে অন্তর্ভুক্ত নয়।

    বাংলাদেশে সুনির্দিষ্ট আইন না থাকলেও, সাক্ষ্য আইন ধারা ১০৮ অনুযায়ী, একজন ব্যক্তিকে মৃত ঘোষণা করা যেতে পারে, যদি নিখোঁজের তারিখ থেকে সাত বছর ধরে তার কোনো খোঁজ বা বেঁচে থাকার প্রমাণ না থাকে। আন্তর্জাতিক আইনে, জাতিসংঘের ১৯৫৬ সালের কনভেনশন অনুযায়ী, নিখোঁজ ব্যক্তিকে পাঁচ বছর পর মৃত ঘোষণা করা যায়। এই আইন অনুযায়ী, নিখোঁজের তারিখ থেকে পাঁচ বছর অতিবাহিত হলে পরিবার আদালতে আবেদন করে সম্পত্তির মালিকানা সংক্রান্ত বন্দোবস্ত করতে পারবে। বাংলাদেশও এই নিয়মটি গ্রহণ করেছে।

    তুলনামূলকভাবে, মুসলিম বিবাহ-বিচ্ছেদ আইনে স্বামী চার বছর ধরে নিখোঁজ থাকলে স্ত্রী তাকে তালাক দিতে পারে। অর্থাৎ, গুম বা নিখোঁজ ব্যক্তির ক্ষেত্রে সময়সীমা আইনভেদে বিভিন্ন। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী পাঁচ বছর, সাক্ষ্য আইনে সাত বছর, আন্তর্জাতিক কনভেনশনে পাঁচ বছর, মুসলিম আইনে চার বছর। তবে হানাফি মাজহাব অনুযায়ী নিখোঁজ ব্যক্তির সম্পত্তি মালিকানা বা বণ্টনের জন্য নির্দিষ্ট বিধান নেই। যতদূর সম্ভব, সম্পত্তি শুধুমাত্র পরিবার বা নির্ভরশীলদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে ব্যবহার করা যাবে।

    পরিশেষে বলা যায়, সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে ওয়ারিশ হিসেবে কোনো ব্যক্তির সম্পত্তি পেতে হলে তাকে মৃত ঘোষণা করা আবশ্যক। বিভিন্ন আইনে নিখোঁজ বা গুম ব্যক্তিকে মৃত ঘোষণা করার সময়সীমা ভিন্ন হলেও, বাংলাদেশ একটি নির্দিষ্ট আইন প্রণয়নের মাধ্যমে চার বছরের পর গুম বা নিখোঁজ ব্যক্তিকে মৃত ঘোষণা করে সম্পত্তির বন্দোবস্তের ব্যবস্থা করতে পারে। এ ক্ষেত্রে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫ সাময়িক সমাধান হিসেবে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতে নতুন আইন বা সংশোধনের মাধ্যমে নিখোঁজ বা গুম ব্যক্তির মৃত ঘোষণা এবং ওয়ারিশদের সম্পত্তি মালিকানা ও ব্যবহারের জটিলতা পূর্ণাঙ্গভাবে সমাধান করা সম্ভব হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    প্রথমবার আয়কর রিটার্নে ন্যূনতম কর ১ হাজার টাকা

    জুলাই 5, 2026
    মতামত

    গাজা গণহত্যা: জাতিসংঘের কতগুলো অনুসন্ধান পশ্চিমারা উপেক্ষা করবে?

    জুলাই 4, 2026
    মতামত

    ফলাফল পূর্বনির্ধারিত হওয়া সত্ত্বেও আলজেরিয়া কেন এখনও নির্বাচন করে?

    জুলাই 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.