Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশে প্রথমবার ৭৪টি বাণিজ্যিক আদালত গঠন
    আইন আদালত

    দেশে প্রথমবার ৭৪টি বাণিজ্যিক আদালত গঠন

    মনিরুজ্জামানফেব্রুয়ারি 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে বাণিজ্যিক ও ব্যবসায়িক বিরোধ দ্রুত, কার্যকর ও নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করার লক্ষ্যে সরকার প্রথমবারের মতো ৭৪টি বাণিজ্যিক আদালত গঠন করেছে।

    গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে ‘বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬’-এর অধীনে এই আদালতগুলো গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশেকুর রহমান।

    মহানগর ও জেলা পর্যায়ে আদালত:

    প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের সব বিভাগীয় শহর ও জেলা পর্যায়ে বাণিজ্যিক আদালত স্থাপন করা হয়েছে। মহানগর এলাকায় মোট ১১টি আদালত কার্যক্রম শুরু করবে। এর মধ্যে:

    • ঢাকা মহানগর: ৩টি
    • চট্টগ্রাম মহানগর: ২টি
    • গাজীপুর, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল মহানগর: ১টি করে

    মহানগর ও জেলা পর্যায়ের আদালত মিলিয়ে দেশে মোট ৭৪টি বাণিজ্যিক আদালত কার্যক্রম শুরু করছে।

    ঢাকা মহানগরের তিনটি বাণিজ্যিক আদালত:

    ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-১:
    আদালতের আওতায় থাকবে ধানমন্ডি, আদাবর, শাহ আলী, মিরপুর মডেল, পল্লবী, দারুস সালাম, রূপনগর, উত্তরা পশ্চিম ও পূর্ব, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ, ক্যান্টনমেন্ট, শেরেবাংলা নগর, বিমানবন্দর, ভাষানটেক ও কাফরুল থানা।

    ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২:
    এতে অন্তর্ভুক্ত মতিঝিল, রমনা, শাহবাগ, গুলশান, বনানী, বাড্ডা, ভাটারা, মোহাম্মদপুর, কলাবাগান, রামপুরা, ডেমরা, যাত্রাবাড়ী, খিলক্ষেত, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শাহজাহানপুর থানা।

    ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-৩:
    কোতোয়ালি, শ্যামপুর, চকবাজার, বংশাল, কদমতলী, গেন্ডারিয়া, ওয়ারী, সূত্রাপুর, লালবাগ, নিউমার্কেট, কামরাঙ্গীচর, হাজারীবাগ, খিলগাঁও, মুগদা, সবুজবাগ ও পল্টন থানার আওতায় থাকবে এই আদালত।

    ঢাকা মহানগরের বাইরের জেলা পর্যায়েও একটি পৃথক জেলা বাণিজ্যিক আদালত স্থাপন করা হয়েছে।

    চট্টগ্রাম মহানগরের দুইটি আদালত:

    • বাণিজ্যিক আদালত-১: কোতোয়ালি, সদরঘাট, চকবাজার, কর্ণফুলী, পতেঙ্গা, ইপিজেড, বন্দর ও ডবলমুরিং থানার অন্তর্ভুক্ত।
    • বাণিজ্যিক আদালত-২: চান্দগাঁও, বাকলিয়া, পাঁচলাইশ, খুলশী, পাহাড়তলী, বায়েজিদ বোস্তামী, হালিশহর ও আকবর শাহ থানার আওতায় থাকবে।

    চট্টগ্রাম মহানগরের বাইরের জেলা পর্যায়ের জন্যও একটি আলাদা আদালত নির্ধারণ করা হয়েছে।

    বিভাগ ও জেলা পর্যায়ে আদালত: ঢাকার বাইরে দেশের সব বিভাগ ও জেলায় বাণিজ্যিক আদালত স্থাপন করা হয়েছে। উল্লেখযোগ্য জেলা ও মহানগরগুলো হলো:

    • ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ, গাজীপুর জেলা ও মহানগর, নরসিংদী, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী

    • সিলেট বিভাগ: সিলেট জেলা ও মহানগর, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ

    • ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর, শেরপুর

    • রাজশাহী বিভাগ: রাজশাহী জেলা ও মহানগর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, নওগাঁ, পাবনা

    • রংপুর বিভাগ: রংপুর জেলা ও মহানগর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়

    • খুলনা বিভাগ: খুলনা জেলা ও মহানগর, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা

    • বরিশাল বিভাগ: বরিশাল জেলা ও মহানগর, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, বরগুনা

    আইন বিশেষজ্ঞরা মনে করছেন, বাণিজ্যিক আদালত দ্রুত মামলার নিষ্পত্তি নিশ্চিত করবে, ব্যবসায়িক লেনদেন ও বিনিয়োগ সংক্রান্ত বিরোধ সমাধান সহজ করবে। এতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগে আস্থা বৃদ্ধি পাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্ব অর্থনীতি

    পেট্রোডলার: ডলারের অদৃশ্য দাপট ও বিশ্ব রাজনীতির সমীকরণ

    এপ্রিল 9, 2026
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালির কৌশলেই কি ট্রাম্পকে নতিস্বীকার করাল ইরান?

    এপ্রিল 9, 2026
    অপরাধ

    আসিফ নজরুল: ভদ্রাচারে ঢাকা এক দুর্নীতির পণ্ডিত

    এপ্রিল 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.