Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সরকারি অর্থায়নে আইনি সহায়তা পেলেন ২৯৮২৯ জন
    আইন আদালত

    সরকারি অর্থায়নে আইনি সহায়তা পেলেন ২৯৮২৯ জন

    মনিরুজ্জামানমার্চ 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে দেশে ২৯ হাজার ৮২৯ জনকে সরকারি খরচে আইনি সেবা দেওয়া হয়েছে। সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত লিগ্যাল এইড অসচ্ছল ও আর্থিকভাবে দুর্বল জনগোষ্ঠীর জন্য আইনি সহায়তা প্রদান করে আসছে। শুরুতে জেলা পর্যায়ে এই সেবা দেওয়া হলেও পরবর্তীতে ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনি সহায়তা সেলও চালু করা হয়।

    ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই সেলে ২৯ হাজার ৮২৯ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ২১ হাজার ৯৭১ জনকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ৪ হাজার ৪৪৯টি মামলায় সরাসরি আইনি সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে, যেগুলোর মধ্যে ৮২০টি মামলা নিষ্পত্তি হয়েছে।

    বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে ৩ হাজার ৩০৯টি মামলার নিষ্পত্তি করা হয়েছে, যার মধ্যে ১ হাজার ৯২০টি মামলা সফলভাবে এডিআর পদ্ধতিতে সমাধান হয়েছে।

    আইনগত সহায়তা প্রদান আইনের আওতায় দেশের আর্থিকভাবে অস্বচ্ছল ও অসচ্ছল জনগণকে সরকারি খরচে এই সেবা দেওয়া হয়। জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আইন ও বিচার বিভাগের মাধ্যমে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    আপনি উত্তরপাড়ার বিশেষজ্ঞ, আমরা দক্ষিণপাড়ার বিশেষজ্ঞ

    মার্চ 2, 2026
    আইন আদালত

    প্রযুক্তির অগ্রযাত্রায় আদালতের সেকেলে নিয়ম কি হারাচ্ছে প্রাসঙ্গিকতা?

    মার্চ 2, 2026
    আইন আদালত

    মদ্যপ চালকের কারণে অভিভাবক মারা গেলে শিশুর ভরণপোষণ বাধ্যতামূলক

    মার্চ 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.