Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নিম্ন আদালতে চার হাজারের বেশি আইন কর্মকর্তা নিয়োগ
    আইন আদালত

    নিম্ন আদালতে চার হাজারের বেশি আইন কর্মকর্তা নিয়োগ

    নাহিদঅক্টোবর 15, 2024Updated:অক্টোবর 20, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সোমবার রাতে সরকার সাড়ে চার হাজারের বেশি আইন কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করেছে। জেলা ও দায়রা জজ আদালত, মহানগর আদালত, বিশেষ জজ আদালতসহ বিভিন্ন নিম্ন আদালতে এই নিয়োগের মাধ্যমে বিচার কার্যক্রমে গতি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আইন মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘদিন ধরে বিচারকাজে যে প্রতিবন্ধকতা দেখা দিয়েছিল, তা এই নিয়োগের মাধ্যমে দূর হবে বলে আশা করা হচ্ছে।

    ঢাকা জেলার ৬৭০ জন আইন কর্মকর্তার তালিকা প্রকাশ করে ইতোমধ্যেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ঢাকার পিপি (পাবলিক প্রসিকিউটর) এবং জিপি (গভর্নমেন্ট প্লিডার) নিয়োগের কাজ সম্পন্ন হয়েছে, অন্য জেলার তালিকা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

    আসিফ নজরুল জানান, পিপি, জিপি এবং অতিরিক্ত পিপির অভাবে বিচারকাজ বিঘ্নিত হচ্ছিল। গত সরকারের সময়ে সাড়ে চার হাজারের মতো আইন কর্মকর্তা দায়িত্বে ছিলেন, কিন্তু ৫ আগস্টের পর থেকে বেশিরভাগই বিভিন্ন কারণে দায়িত্ব ছেড়ে চলে যান বা আত্মগোপনে চলে যান। ফলে সরকারকে নতুন করে এই আইন কর্মকর্তাদের নিয়োগ দিতে হয়েছে।

    এই নিয়োগ প্রক্রিয়ায় দেরি হওয়ার বিষয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, “বাইরে থেকে দেখে বোঝা কঠিন কেন এত সময় লাগছে। সাড়ে চার হাজার আইন কর্মকর্তা নিয়োগের জন্য প্রায় ৫০ থেকে ৬০ হাজার আবেদন জমা পড়েছিল। এসব আবেদন যাচাই-বাছাই করতে আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অনেক পরিশ্রম করেছেন।”

    ঢাকা জেলার নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, প্রায় ১০ হাজার আবেদন থেকে ৭০০ জন আইন কর্মকর্তাকে বাছাই করা হয়েছে। এই নিয়োগ ফাইলে তিনি স্বাক্ষর করেছেন বলে জানান।

    মিথ্যা মামলা এবং হয়রানিমূলক মামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, “পূর্ববর্তী সরকারের সময়ে অনেক মিথ্যা মামলা করা হয়েছে, যেগুলো এখনও প্রত্যাহার করা সম্ভব হয়নি। আমরা কেন এগুলো প্রত্যাহার করছি না, এ নিয়ে অনেকের প্রশ্ন। তবে আইনি প্রক্রিয়া ছাড়া মিথ্যা মামলা প্রত্যাহার করা সহজ নয়। তদন্তাধীন মামলার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু যেসব মামলায় চার্জশিট দাখিল হয়েছে, সেগুলো আদালতের মাধ্যমে প্রত্যাহার করতে হয়। এমনকি সাজা হওয়া মামলার ক্ষেত্রেও আমরা নিজেরা কিছু করতে পারি না, শাস্তিপ্রাপ্ত ব্যক্তির আবেদন ছাড়া।”

    আসিফ নজরুল আরও বলেন, “আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তবে বেআইনিভাবে কিছু করার ইচ্ছা বা সুযোগ আমাদের নেই।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

    মার্চ 10, 2026
    আইন আদালত

    আইনি সমস্যার সমাধান এখন এক ক্লিকেই

    মার্চ 10, 2026
    আইন আদালত

    আলোচনার কেন্দ্রবিন্দুতে একদল নারী আইনজীবী

    মার্চ 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.